PCB । ভারতে বিশ্বকাপ খেলতে আসার ভিসা এবং নিরাপত্তার নিশ্চয়তা চায় পাকিস্তান!

নিজস্ব প্রতিবেদন: ভারত পাকিস্তানে গিয়ে এশিয়া কাপে খেলতে রাজি না হলেও, পাকিস্তান কিন্তু ভারতে বিশ্বকাপ খেলতে রাজি! ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৩ সালে পঞ্চাশ ওভারের বিশ্বকাপের আয়োজক দেশ ভারত। কিন্তু ভারতে খেলতে এসে কোনও রকম বাধার সম্মুখীন হবে না পাকিস্তান ক্রিকেট দল! এই মর্মে লিখিত আশ্বাস চাইল পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভিসার নিশ্চয়তার পাশাপাশি নিরাপত্তার লিখিত আশ্বাস চেয়ে আইসিসি-র কাছে আবেদন জানাল পিসিবি।

ভারত-পাকিস্তান দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ক্রমেই তলানিতে ঠেকেছে। এই অবস্থায় দুই দেশের মধ্যে ক্রিকেট বহুদিন বন্ধ রয়েছে। আইসিসি টুর্নামেন্ট কিংবা এশিয়া কাপ ছাড়া বাইশ গজে দেখা হয় না ভারত-পাকিস্তানের। এমনিতেই ভারতে যদি পাকিস্তান ২০২১ সালে এবং ২০২৩ সালে বিশ্বকাপ খেলতে আসে তখন কী পরিস্থিতি হতে পারে তা নিয়ে কিন্তু যথেষ্ট উদ্বেগ থাকছেই। বিশেষ করে নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যেতে রাজি নয় বিসিসিআই। এবার ভারতে জোড়া বিশ্বকাপ খেলতে আসার ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিইও ওয়াসিম খান বলেন, “আমরা ইতিমধ্যেই আইসিসি-কে জানিয়েছি, ভারতে খেলতে গিয়ে কোনও সমস্যায় যেন না পড়তে হয়। ভিসা পেতে যেন কোনও সমস্যা না হয়। এ ব্যাপারে আমাদের লিখিত আশ্বাস দিতে হবে। কয়েক মাসের মধ্যেই বিসিসিআই যেন নিজেদের অবস্থান স্পষ্ট করে দেয়। “

আরও পড়ুন- মায়োরকাকে হারিয়ে ফের লা লিগার শীর্ষে রিয়াল মাদ্রিদ

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

After 18 quarters of losses, Indian Overseas Bank posts profit in Q4FY20, BFSI News, ET BFSI

Fri Jun 26 , 2020
Indian Overseas Bank (IOB) on Thursday reported a net profit of Rs 144 crore for the fourth quarter of FY20, after making losses continuously for the last 18 quarters. The lender had reported a net loss at Rs 1,985.16 crore during corresponding quarter previous year. The public sector lender hopes […]

Breaking News

Recent Posts