করোনাণ জয় করলেন কলকাতার ৯৪ বছর বয়সী বৃদ্ধ, 94 year old Kolkata man wins coronavirus battle

Kolkata

oi-Rahul Roy

  • By অভীক

  • |

করোনার আবহে যখন ঘুম উড়েছে শহরের বয়স্কদের তখন করোনা কে হারিয়ে বাড়ি ফিরলেন উত্তর কলকাতার বিডন স্ট্রিটের বাসিন্দা ৯৪ বছরের লালমোহন শেঠ। করোনা আবহের মধ্যে যে কোন একদিকে মৃত্যু মিছিল, তাতে বয়স্কদের সংখ্যাটাই বেশি তার মধ্যেও কলকাতা মেডিক্যাল কলেজে সবচেয়ে প্রবীণ ব্যক্তির করনা জয় করে ঘরে ফিরে আসায় করোনা জয়ে আশার মুখ দেখছে অনেকেই।

করোনাণ জয় করলেন কলকাতার ৯৪ বছর বয়সী বৃদ্ধ

স্বাস্থ্য দফতর সূত্রের খবর, করোনা সংক্রামিত হওয়া রোগীদের মধ্যে তিনিই এখনও পর্যন্ত সবচেয়ে বয়স্ক করোনা রোগী।

বয়স অত্যধিক বেশি হওয়ায় তাকে নিয়েই সবচেয়ে বেশি চিন্তা ছিল চিকিৎসকদের। সব ওষুধ ঠিকমত কাজ করবে কি না, কোনও ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হবে কি না, এমনকি তার রোগ প্রতিরোধ ক্ষমতা করোনাকে আটকাতে পারবে কি না, এমন হাজারো প্রশ্ন প্রায় প্রত্যেকদিনই চিন্তায় রাখত চিকিৎসকদের।

কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন, তাদের সব ভয়-চিন্তা-টেনশন দূরে সরিয়ে ভয়ঙ্কর করোনাকে হারিয়ে ঘরে ফিরলেন তিনি। আর দেখিয়ে দিলেন, বয়সের অজুহাতে হার মানার কোনও প্রশ্নই নেই।

তবে প্রশ্ন উঠছে, কী ভাবে করোনা সংক্রামিত হয়েছিলেন তিনি?

জানা গিয়েছে, বৃদ্ধের পরিবারের একজন করোনা রোগীর সংস্পর্শে এসেছিলেন। তারপর থেকেই বৃদ্ধের কিছু উপসর্গ দেখা যায়। এরপরেই গত ১৩ জুন ওই বৃদ্ধকে কলকাতা মেডিক্যাল কলেজের গ্রিন বিল্ডিংয়ে নিয়ে আসা হয়। তারপরই পরীক্ষা করে করোনা পজিটিভ রিপোর্ট আসে। তড়িঘড়ি বৃদ্ধকে পাঠানো হয় সুপার স্পেশালিটি কোভিড ব্লকে।

মেডিক্যাল কলেজের সুপার ইন্দ্রনীল বিশ্বাস জানিয়েছেন, মাত্র ১২ দিনেই করোনাকে পরাজিত করে তিনি এখন জেনারেল ওয়ার্ডে ভর্তি রয়েছেন। নিয়মমত আরও কিছুদিন পর্যবেক্ষণে রেখে ছুটি দেওয়া হবে।

মুখ্যমন্ত্রীর প্রস্তাব ফেরালেন সূর্যকান্ত, করোনা বিশেষজ্ঞ কমিটিতে থাকার প্রস্তাব প্রত্যাখান

বিজেপি করার অভিযোগে মারধর সন্দেশখালিতে, অভিযুক্ত তৃণমূল

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Sonam Kapoor shares photos with Karisma Kapoor on her birthday, praises her for ‘paving the way for Kapoor girls in movies’ : Bollywood News

Fri Jun 26 , 2020
Actor Karisma Kapoor is celebrating her 46th birthday in quarantine with her family. Amid the self-isolation life, she is receiving an immense amount of love online from fans and friends. Sonam Kapoor, who is very close to the Kapoor family, shared an endearing post praising Karisma Kapoor. Sharing a picture, […]

Breaking News