Syeda Anwara Taimur: অসমের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী সৈয়দা আনোয়ারা তৈমুর প্রয়াত – assam’s only woman chief minister syeda anwara taimur passes away

এই সময় ডিজিটাল ডেস্ক:অসমের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সৈয়দা আনোয়ারা তৈমুরের সোমবার (২৮ সেপ্টেম্বর) জীবনাবসান হয়েছে। এখনও পর্যন্ত তিনি রাজ্যের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। পারিবারিক সূত্রে খবর, অস্ট্রেলিয়ায় ছেলের কাছে ছিলেন সৈয়দ আনোয়ারা তৈমুর। বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। ছেলের বিদেশের বাড়িতেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী আনোয়ারা ১৯৮০ সালের ৬ ডিসেম্বর থেকে ১৯৮১ সালের ৩০ জুন পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। সৈয়দা আনোয়ারা তৈমুর অসম প্রদেশ কংগ্রেস কমিটির একজন সক্রিয় সদস্য ছিলেন।

তিনিই অসমের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। চার বার অসম বিধানসভা ভোটে নির্বাচিত হয়েছিলেন। ১৯৮৮ সালে রাজ্যসভায় আমন্ত্রণ পান।

অসমের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী গত ৪ বছর ধরে ছেলের সঙ্গে অস্ট্রেলিয়ায় ছিলেন। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন।

আনোয়ারা সে সময় রাজ্য সরকারের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্বে ছিলেন। গণপূর্ত বিভাগ, শিক্ষাবিভাগের দায়িত্বও পালন করেন নিষ্ঠা সহকারে।

১৯৮৩ থেকে ১৯৮৫ পর্যন্ত মুখ্যমন্ত্রী অসমের গণপূর্ত বিভাগের (পিডব্লিউডি) মন্ত্রী ছিলেন। তিনি ১৯৭২, ১৯৭৮, ১৯৮৩ এবং ১৯৯১ সালে অসম বিধানসভা (বিধায়ক) পদে নির্বাচিত হয়েছিলেন। তাঁর মৃত্যুতে অসমে শোকের ছায়া নেমে আসে।

আনোয়ারা তৈমুর ১৯৩০ সালে জন্মগ্রহণ করেন। তিনি আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৫৬ সালে দেবীচরণ বরুয়া মহাবিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রবক্তা ছিলেন। তিনি জড়িত ছিলেন বিভিন্ন মহিলা সংগঠনের সঙ্গেও।

১৯৭২ সালে অসম বিধানসভার সদস্য হিসেবে যখন তিনি নির্বাচিত হয়েছিলেন, সে সময় শরৎচন্দ্র সিংহের মন্ত্রিসভায় রাজ্যের শিক্ষামন্ত্রীর দায়িত্ব সামলেছেন।

যোগেন্দ্রনাথ হাজরিকার মন্ত্রিসভার পতনের পর ১৯৭৯ সালের ১২ ডিসেম্বর থেকে অসমে চালু হয় রাষ্ট্রপতি শাসন। কয়েকমাস রাষ্ট্রপতি শাসনের পর প্রধানমন্ত্রীর আদেশে কংগ্রেস(ই) দলের নেত্রী সৈয়দা আনোয়ারা তাইমুরকে অসমের মুখ্যমন্ত্রীর পদে দায়িত্বভার প্রদান করা হয়। ১৯৮১-র ৩০ জুন তিনি মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

kolkata news News : এবার উঃ ২৪ পরগনায় কোভিড আক্রান্ত ৫০,০০০ ছাড়াল! রাজ্যে বেড়ে আড়াই লক্ষ - covid-19 cases in west bengal crossess 2.5-lakh mark

Mon Sep 28 , 2020
এই সময় ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হলেন আরও ৩ হাজার ১৫০ জনের বেশি ব্যক্তি। যার ফলে সোমবার মোট সংখ্যা আড়াই লক্ষ ছাড়িয়ে গেল। এদিকে, কলকাতার পরে দ্বিতীয় জেলা হিসেবে উত্তর ২৪ পরগনায় মোট আক্রান্তের সংখ্যা টপকে গেল ৫০ হাজারের গণ্ডি। শুধু তাই নয়, একদিনে এখানে নতুন […]

You May Like

Breaking News

Recent Posts