টানা তৃতীয় জয়ের খোঁজে দিল্লি; প্রথম জয় পেতে মরিয়া হায়দরাবাদ

নিজস্ব প্রতিবেদন: আজ আইপিএলে আবু ধাবিতে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস-সানরাইজার্স হায়দরাবাদ।  আইপিএলে টানা তৃতীয় ম্যাচে জয় পেতে মরিয়া শ্রেয়স আইয়ারের দিল্লি। অন্যদিকে আমিরশাহি আইপিএলে প্রথম জয়ের খোঁজে সানরাইজার্স হায়দরাবাদ।

পঞ্জাবকে প্রথম ম্যাচে সুপার ওভারে হারানোর পর শক্তিশালী চেন্নাই সুপার কিংসকে হারিয়ে এবারের আইপিএলে দুরন্ত ছন্দে রয়েছে শ্রেয়স আইয়ারের দল। অন্যদিকে প্রতিপক্ষ হায়দরাবাদ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং কলকাতা নাইট রাইডার্সের কাছে পর দুটো ম্যাচে হেরেছে। আজ দিল্লির বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া ডেভিড ওয়ার্নারের দল। মনীশ পাণ্ডে ছাড়া সেভাবে কেউ ফর্মে নেই হায়দরাবাদের। প্রথম ম্যাচে রান পেলেও দ্বিতীয় ম্যাচে রান পাননি জনি বেয়ারস্টো। রানের মধ্যে নেই ওয়ার্নারও। আজ প্রথম এগারোয় ফিরতে পারেন কেন উইলিয়ামসন। পাশাপাশি অধিনায়ক ওয়ার্নারের ব্যাটে ঝোড়ো ইনিংস চাইছে টিম হায়দরাবাদ।

 

পৃথ্বি শ, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ রানের মধ্যেই রয়েছেন। সেই সঙ্গে নর্টজে, রাবাডা বল হাতে আগুন ছোটাচ্ছেন। হায়দরাবাদকে হারাতে এরাই ভরসা দিল্লি কোচ রিকি পন্টিংয়ের।

 

 

আরও পড়ুন –IPL 2020: মুম্বই-RCB সুপার ওভার থ্রিলার! বাকরুদ্ধ সচিন-সৌরভ  

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

কুড়ি কোটি বছর আগে ঝাড়খণ্ডে ঘুরে বেড়াত ডাইনোসেরস

Tue Sep 29 , 2020
দুধখোল পাহাড়ের মাটির নীচ থেকে ২০ সেন্টিমিটার দীর্ঘ ও ৫ সেমি চওড়া ওই পাতার জীবাশ্ম দু’টি উদ্ধার করেছেন ভূ-তত্ত্ববিদেরা। Source link

Breaking News

Recent Posts