Election Commission of India announces dates by-elections in 56 Assembly seats

নিজস্ব প্রতিবেদন: দেশের ১১ রাজ্যের ৫৬ বিধানসভা ও ১ লোকসভা আসনে উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। 

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী মোট ২ দফায় হবে ভোট গ্রহণ। প্রথম দফা ৩ নভেম্বর ও দ্বিতীয় দফা ৭ নভেম্বর। প্রথম দফায় ভোট নেওয়া হবে দেশের ৫৪ বিধানসভা আসনে। দ্বিতীয় দফায় ৭ নভেম্বর ভোট নেওয়া হবে বিহারের ১ লোকসভা আসন ও মণিপুরের ২ বিধানসভা আসনে। ভোট গণনা হবে ১০ নভেম্বর।

আরও পড়ুন-মুম্বই ইন্ডিয়ানস ও আরসিবি-র ম্যাচ চলাকালীন পর্দাফাঁস ‘বড়সড়’ বেটিং চক্রের

কোন কোন রাজ্যে ভোট

যেসব রাজ্যের বিধানসভা আসনে ভোট নেওয়া হবে সেগুলি হল ছত্তীসগড়, গুজরাট, ঝাড়খণ্ড, হরিয়ানা, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মণিপুর, নাগাল্যান্ড, ওড়িশা, তেলঙ্গানা ও উত্তরপ্রদেশ।

মঙ্গলবার নির্বাচন কমিশনের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনা মহামারী, আবহাওয়া, নিরাপত্তা বাহিনী-সহ একাধিক বিষয় বিচার করে কমিশন উপনির্বাচনের দিন ঠিক করেছে।

এবার মধ্যপ্রদেশে সর্বাধিক ২৭ বিধানসভা আসনে ভোট নেওয়া হচ্ছে। মধ্যপ্রদেশের পরেই রয়েছে গুজরাট। সেখানে উপনির্বাচন হবে ৮ আসনে, উত্তরপ্রদেশে ভোট নেওয়া হবে ৭ আসনে।

আরও পড়ুন-VOIP কল নিয়ে প্রতারণা, কেন্দ্রীয় সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ক্ষতি! কলকাতায় ধৃত ২

৪ রাজ্যের ৭ বিধানসভা আসনে এখনই উপনির্বাচন নয়

দেশের ৪ রাজ্যের  ৭ বিধানসভা আসনে এখনই উপনির্বাচন করা হচ্ছে না। জানিয়েছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ ছাড়াও ওইসব আসন রয়েছে অসম, কেরল ও তামিলনড়ুতে। প্রসঙ্গত, উপনির্বাচন হওয়ার কথা ছিল অসমের রঙ্গপাড়া, শিবসাগর, কেরলের কুট্টানাদ ও চাভারা, তামিলনাড়ুর থিরুভোট্টিউর ও গুড্ডিয়াট্টম এবং পশ্চিমবঙ্গের ফালাকাটা আসনে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Petrol rates: টানা ৫ দিন কমল ডিজেল, পেট্রল অপরিবর্তিতই! দাম কোথায় কত? - diesel sees marginal price cut of up to 8 paise; petrol rates unchanged on tuesday

Tue Sep 29 , 2020
এই সময় ডিজিটাল ডেস্ক: আরও কমেছে ডিজেলের দাম। পরপর চারদিন দাম কমার পর পঞ্চম দিনেও সামান্য কমল ডিজেলের দাম। মেট্রো শহরগুলিতে এ দিন ডিজেলের দাম লিটারে ৮ পয়সা করে কমেছে। যদিও অপরিবর্তিতই রয়েছে পেট্রলের দাম। প্রায় এক মাসেরও বেশি সময়ের পর ১৫ অগস্টের পরের দিন থেকে পেট্রলের দাম বাড়ানোর সিদ্ধান্ত […]

Breaking News

Recent Posts