১৫ জুলাইয়ের মধ্যে CBSE-ICSE-র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল, জানিয়ে দিল শীর্ষ আদালত

নিজস্ব প্রতিবেদন: আগামী মাসের ১৫ তারিখের মধ্যে প্রকাশিত হবে সিবিএসই-আইএসসিইর দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল। সিবিএসই পরীক্ষা নিয়ে শুক্রবার  শুনানি শেষে একথা জানায় সুপ্রিম কোর্ট।

তবে এক্ষেত্রে নম্বর দেওয়ার বিষয়ে বিশেষ কিছু পদ্ধতি মানা হবে
 গড় নম্বরে সন্তুষ্ট না হতে ফের পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা।
৩টির বেশি বিষয়ে পরীক্ষায় বেস্ট অফ থ্রি হিসাবে গড়ে নম্বর দেওয়া হবে।
 বাকি বিষয়ের নম্বর আসবে বেস্ট অফ থ্রি গড়ে।
 অতএব বাকি বিষয়ের নম্বর মিলবে বেস্ট অফ টু গড়েই। একটি পরীক্ষা দিলে আগের পরীক্ষার ভিত্তিতে হবে মূল্যায়ন। সেই সঙ্গে যোগ হবে প্র্যাক্টিক্যাল পরীক্ষার গড় নম্বর।

অন্যদিকে জুলাইয়ে আইসিএসসি-আইএসসি এবং সিবিএসই-র দশম-দ্বাদশের পরীক্ষা বাতিল। সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র। করোনা-পরিস্থিতি স্বাভাবিক হলে ইচ্ছুকরা বসতে পারে সিবিএসই-র দ্বাদশের পরীক্ষায়। তবে নতুন করে পরীক্ষার সুযোগ থাকছে না আইসিএসসি-আইএসসি-র।

উল্লেখ্য, লকডাউন উঠে যাওয়ার পর ১ জুলাই থেকে ১৫ জুলাইয়ের মধ্যে বাকি পেপারের পরীক্ষা নেওয়ার কথা বিজ্ঞপ্তি দিয়ে জানায় সিবিএসই বোর্ড। এরপরই বিভ্রান্তি তৈরি হয় ছাত্রছাত্রীদের মধ্যে। বিভিন্ন রাজ্যের করোনা পরিস্থিতি ভিন্ন। লকডাউন উঠে গেলেও করোনার হানা আরও তীব্রতর হয়েছে দেশজুড়ে। পড়ুয়াদের নিরাপত্তার কথা ভেবে এই মুহূর্তে পরীক্ষা স্থগিত রাখা যায় কিনা প্রশ্নে সুপ্রিম কোর্টে মামলা করেন অভিভাবকদের একাংশ। গত ১৮ জুন এ বিষয়ে সিবিএসই-কে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এক সপ্তাহ সময় দেয় সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন: করোনার জেরে স্থগিত CBSE ও ICSE পরীক্ষা, সুপ্রিম কোর্টে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল বোর্ড

পরবর্তী শুনানিতে ভিডিয়ো কনফারেন্সে বিচারপতি এ এম খানউইলকর, বিচারপতি দীনেশ মহেশ্বরী এবং বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ পরীক্ষার সিদ্ধান্ত বিষয়ে কেন্দ্রের কাছ থেকেও জানতে চায়। সলিসিটর জেনারেল জানান, একটি বিশেষজ্ঞ কমিটির দ্বারা পরিস্থিতি পর্যালোচনা করে দেখা হচ্ছে। এরপর বৃহস্পতিবার বেলা ২ টো পর্যন্ত সময় দেওয়া হয়েছিল চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর। এরপর স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, সিবিএসই ও আইসিএসই পরীক্ষা বাতিল করার হয়েছে বলে সুপ্রিমকোর্টে জানিয়ে দেওয়া হয়। ।

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Exim Bank to raise up to $2 billion in FY21

Fri Jun 26 , 2020
Exim Bank managing director David Rasquinha said that the institution had raised $1 billion in January. India’s Export Import (Exim) Bank will look to raise up to $2 billion in the current financial year, subject to business conditions and the spread of the Covid pandemic, the lender’s top executive said […]

Breaking News

Recent Posts