দুবাইয়ে বাদশা! কিং খানের উপস্থিতি তাতিয়ে দিল নাইটদের, তোলপাড় সোশ্যাল মিডিয়া

নিজস্ব প্রতিবেদন : বুধ সন্ধ্যায় দুবাইয়ে বাদশা!  মাঠে নাইট কর্ণধার শাহরুখ খানের উপস্থিতি।  আর তাতেই দুবাই জুড়ে স্লোগান – করব, লড়ব, জিতব রে ….

শিবম মাভি, কমলেশ নাগরকোটি, প্যাট কামিন্সরা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন স্মিথ, আর্চারদের। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে ম্যাচ জিতে নাইটদের বিরুদ্ধে খেলতে নামা রাজস্থানকে ১৭৫ রানের টার্গেট দেয় কেকেআর। আর সেই রান তাড়া করতে নেমে পঞ্চাশ রান হওয়ার আগেই দলের অর্ধেক ব্যাটসম্যান ডাগ আউটে ফিরে গেছেন। ক্রিকেট অনিশ্চিয়তার খেলা! বড় কোনও অঘটন না ঘটলে কেকেআরের জয় নব্বই শতাংশ নিশ্চিত বলা যেতে পারে।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এদিন কেকেআরের ম্যাচ দেখতে চলে আসেন সস্ত্রীক শাহরুখ খান। সঙ্গে ছেলে আরিয়ানও রয়েছেন।  কলকাতায় ইডেন গার্ডেন্সে ম্যাচ থাকলে যেমন হোম গ্রাউন্ডে দলকে চিয়ার আপ করতে দেখা যায় আমিরশাহিতেও সেই একই রকম ভঙ্গিমায় দেখা গেল কিং খানকে। কিং খানের উপস্থিতি যেন অনুঘটকের কাজ করল।

 

লাইমলাইটে শুধুই শাহরুখ। আর সোশ্যাল মিডিয়া জুড়ে কিং খানকে নিয়ে তোলপাড়।

 

আরও পড়ুন –  IPL 2020: রাজস্থানকে বড় রানের টার্গেট দিল কলকাতা   

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Hathras gangrape: 'হাথরসের নির্ভয়া মারা যাননি, তাঁকে মারা হয়েছে', সোনিয়ার তোপে যোগী প্রশাসন - hathras nirbhaya has not died, she has been killed: sonia gandhi

Wed Sep 30 , 2020
এই সময় ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের হাথরসের নির্যাতিতা দলিত যুবতীর মৃত্যুকে কেন্দ্র করে বিজেপি শাসিত যোগী প্রশাসনকে কাঠগড়ায় তুললেন কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। বুধবার কংগ্রেসের অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে সোনিয়ার একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। কংগ্রেস সভানেত্রী (Congress president ) বলেন, ‘দেশের লক্ষ লক্ষ মানুষ এই ঘটনায় বিষণ্ণ। ক্ষুব্ধও। […]

Breaking News

Recent Posts