শুভমান-শিবমদের পারফরম্যান্সে মুগ্ধ মাস্টার ব্লাস্টার, প্রশংসায় পঞ্চমুখ শাহরুখ

নিজস্ব প্রতিবেদন: তরুণদের কাঁধে চেপে আইপিএলে টানা দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। রাজস্থান রয়্যালসকে ৩৭ রানে হারিয়েছে কেকেআর। দুরন্ত শুভমান গিল, শিবম মাভি, কমলেশ নাগরকোটি। আর এই তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্সে মুগ্ধ স্বয়ং মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর।
 মাস্টারের সেই টুইট পোস্ট করে দলের প্রশংসায় পঞ্চমুখ নাইট কর্ণধার শাহরুখ খান।

হায়দরাবাদের বিরুদ্ধে ৭০ রানে অপরাজিত থেকে ম্যাচ জেতানোর পর রাজস্থানের বিরুদ্ধে ৩৪ বলে ৪৭ রানের দুরন্ত ইনিংস খেলেন শুভমান গিল। তিন রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেন তিনি। অন্যদিকে বল হাতে দুরন্ত শিবম মাভি-কমলেশ নাগরকোটিরা। দুজনেই দুটি করে উইকেট নেন। কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সে মুগ্ধ মাস্টার ব্লাস্টার। টুইট করে সচিন লেখেন, ” শুভমান গিলের দুরন্ত ব্যাটিং, ও বেশ কিছু ভাল শট খেলেছে। রাসেলের ছোট্ট ইনিংস কার্যকরী। আর সেইসঙ্গে ইয়ন মরগ্যান শেষদিকে ব্যাট হাতে নাইট রাইডার্সের জন্য একটা ভাল স্কোর করতে সাহায্য করেছে। সেইসঙ্গে দুরন্ত বোলিং পারফরম্যান্স। বোলার পরিবর্তন ছিল দেখার মতো। এই দলটাকে বেশ ভালো লাগছে। দলে সুন্দর একটা ব্যালান্স রয়েছে।”

সচিন তেন্ডুলকরের এই টুইটটি শেয়ার করে শাহরুখ খান লিখেছেন, “কিংবদন্তি সচিন তেন্ডুলকর যখন দলের প্রশংসা করছেন, তখন আমার আর কিছু বলার থাকে না। ম্যাচে প্রত্যেকের অবদান অনস্বীকার্য। দলকে অনেক অনেক শুভেচ্ছা।” বুধবার দুবাইয়ে স্ত্রী গৌরী ও ছেলে আরিয়ানকে নিয়ে মাঠে বসে ম্যাচ  দেখেছেন কিং খান।

 

 

আরও পড়ুন- IPL 2020: মাভি, নাগারকোটিদের প্রশংসায় দীনেশ কার্তিক

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

WHO launches portal for global data on the health and well-being of older people

Thu Oct 1 , 2020
On the International Day of Older Persons, WHO is launching the first data portal that brings together in one place data on global indicators for monitoring the health and well-being of people aged 60 and over. Data is included for indicators such as: percentage of older people aged 60 years […]

Breaking News

Recent Posts