রাজু বন্দ্যোপাধ্য়ায়ের কটাক্ষ, ‘প্রশান্ত কিশোরের ‘জামতারা গ্যাং’ চালাচ্ছে তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায় নন, ’BJP leader Raju Banerjee criticizes Prashant Kishor gives direction in Mamata Banerjee’s TMC

West Bengal

oi-Sanjay Ghoshal

২০২১-এর নির্বাচনে বাংলা জয়ের লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ভোট-কৌশল তথা প্রচার পরিকল্পনার দায়িত্ব দেওয়া হয়েছে প্রশান্ত কিশোরকে। মমতা বন্দ্যোপাধ্যায়ও সক্রিয় সবাইকে এক করে বাংলায় হ্যাটট্রিকের পথ প্রশস্ত করা। সেজন্য জলপাইগুড়িতে বিক্ষুব্ধদের নিয়ে তৃণমূলের গড়া কমিটিকে কটাক্ষ করলেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়।

‘প্রশান্ত কিশোরের ‘জামতারা গ্যাং’ চালাচ্ছে তৃণমূল, মমতা নন

বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের কথায়, এখন বাংলা চালাচ্ছে ‘জামতারা গ্যাং’। তৃণমূল আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বুদ্ধিতে চলছে না। প্রশান্ত কিশোরের থেকে বুদ্ধি ধার করে তৃণমূল চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশান্ত কিশোর যেমন বুদ্ধ দিচ্ছেন দিদি তেমন করে দল সাজাচ্ছেন।

রাজুর সাফ কথা, যার বুদ্ধি নিয়েই চলুন মমতাদিদি, এবার কোনও লাভ হবে না। বাংলায় বিদায়ঘণ্টা বেজে গিয়েছে তৃণমূলের। এবার হার অবধারিত। বিজেপি বাংলায় নতুন যুগের সূচনা করবে। বাংলায় প্রকৃত পরিবর্তন আসবে বিজেপির হাত ধরে।

উল্লেখ্য, বিজেপির বিরুদ্ধে একযোগে লড়তে এবার এক অভিনব পদ্ধতি গ্রহণ করে তৃণমূল কংগ্রেস। জলপাইগুড়ি জেলায় নতুন কমিটি গঠন করা সম্ভব হচ্ছিল না একগোষ্ঠীর সঙ্গে আর এক গোষ্ঠীর দ্বন্দ্বে। গন্ডগোলের জেলা জলপাইগুড়িতে ২০২১ বিধানসভা নির্বাচনের আগে উত্তরণের নয়া দিশা দেখান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

জলপাইগুড়ি জেলায় বিজেপিকে ঠেকাতে বিক্ষুব্ধদের নিয়ে কমিটি গঠন করে তৃণমূল সুপ্রিমো বুঝিয়ে দিলেন আসন্ন নির্বাচনে তাঁরা নিজেদের মধ্যে গন্ডগোল শিকেয় তুলে কাঁধে কাঁধ দিয়ে লড়তে চান। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিক্ষুব্ধদের কমিটিতে জায়গা দেওয়া হয়, তাতে জেলা সভাপতি কিষণকুমার কল্যাণী অমত করেননি।

শুক্রবার সাংবাদিক বৈঠক করে জানান হয় ৬৬ জনের কমিটি করা হয়েছে। এই কমিটিতে বিক্ষুব্ধদেরও সমান গুরুত্ব দেওয়া হয়েছে। খোদ সভাপতির বিরুদ্ধে বিদ্রোহ করা মোহন বসুকেও গুরুত্ব দেওয়া হয়েছে নতুন কমিটিতে। এই কমিটিতে আছে আরও অনেক বিক্ষুব্ধ ও শোকজ হওয়া নেতারাও।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিত্সাধীন ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকা মজিদ বাসকর

Fri Oct 2 , 2020
নিজস্ব প্রতিবেদন:   গুরুতর অসুস্থ! হৃদযন্ত্রের সমস্যা! হাসপাতালে ভর্তি আশির দশকের বেতাজ বাদশা মজিদ বাসকার। বৃহস্পতিবার সকালেই বুকে ব্যথা অনুভব করায় ইরানের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এরপর আইসিইউতে স্থানান্তরিত করা হয়। তবে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে এখন তাঁর অবস্থা স্থিতিশীল। মজিদের পরিবারের তরফ থেকে জানা গিয়েছে, এখন দু-তিনদিন […]

You May Like

Breaking News