– আইপিএলে ২০০০ রান পূর্ণ করলেন রবীন্দ্র জাডেজা।
– মাঠে নেমে প্রথম বলেই ছক্কা হাঁকালেন স্যাম কারান।
– ৩৫ বলে ৫০ রান করে আউট হয়ে গেলেন রবীন্দ্র জাডেজা।
– IPL-এ ৪৫০০ রান পূর্ণ করলেন মহেন্দ্র সিং ধোনি।
– ৫০ রানের পার্টনারশিপ পূর্ণ করলেন মহেন্দ্র সিং ধোনি এবং রবীন্দ্র জাডেজা।
– ১৬ ওভারে ৪ উইকেট হারিয়ে চেন্নাই সুপার কিংসের সংগ্রহ ৮৭।
– ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮০ রান করল চেন্নাই সুপার কিংস।
– ম্যাচ জয়ের মরিয়া চেষ্টায় মহেন্দ্র সিং ধোনি এবং রবীন্দ্র জাডেজা।
– ১০ বল খেলে ৩ রান করে আউট হয়ে গেলেন কেদার যাদব। কেদারের উইকেটটি নিলেন আব্দুল সামাদ।
– ক্রিজে লড়ছেন মহেন্দ্র সিং ধোনি এবং কেদার যাদব।
– মাত্র ২২-এই রান আউট হয়ে গেলেন ফাফ দু’প্লেসি।
– ৮ রান করে নটরাজনের বলে আউট হয়ে গেলেন অম্বাতি রায়ডু।
– মাত্র ১ রান করেই আউট হয়ে গেলেন শেন ওয়াটসন। ওয়াটুর উইকেটটি নিলেন ভুবি।
– আবারও ব্যাটিং ভরাডুবি চেন্নাই সুপার কিংসের।
– ৫ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৬৪ রান করল সানরাইজার্স হায়দরাবাদ।
– দুরন্ত ব্যাট করে ২৬ বলে ৫১ রান করলেন প্রিয়ম গর্গ।
– ৫০ রানের পার্টনারশিপ অভিষেক ও প্রিয়মের মধ্যে।
– মাহির মুকুটে নয়া পালক। ধোনিকে শুভেচ্ছা জানালেন সুরেশ রায়না।
– ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০০ রান করল হায়দরাবাদ। ক্রিজে রয়েছেন প্রিয়ম গর্গ এবং অভিষেক শর্মা।
– আইপিএলে সর্বাধিক ম্যাচ খেলার নিরিখে সুরেশ রায়নাকে ছাপিয়ে গেলেন মহেন্দ্র সিং ধোনি।
– রান আউট হয়ে গেলেন কেন উইলিয়ামসন। ১৩ বলে ৯ রান করে আউট হয়ে গেলেন কেন!
– মাত্র ২৮ রান করেই পীযূষ চাওলার বলে আউট হয়ে গেলেন ডেভিড ওয়ার্নার।
– ক্রিজে এই মুহূর্তে ব্যাট করছেন কেন উইলিয়ামসন এবং ডেভিড ওয়ার্নার।
– ২৯ রানে শার্দূল ঠাকুরের বলে আউট হয়ে গেলেন মণীশ পাণ্ডে।
– মাত্র ০ রানেই দীপক চাহরের বলে আউট হয়ে গেলেন জনি বেয়ারস্টো।
– ৯ ওভারে ২ উইকেট হারিয়ে হায়দরাবাদের স্কোর ৬০।
– টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিল সানরাইজার্স হায়দরাবাদ।
– আবু ধাবিতে স্টেডিয়ামে ঢোকার আগে ধোনি।
– আর মাত্র কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে IPL 2020-র ১৪তম ম্যাচ।
– ট্রেনিং সেশনে ঝড় তুললেন জনি বেয়ারস্টো।
– ম্যাচে ফিরতে মুখিয়ে রয়েছেন চেন্নাই সুপার কিংসের অম্বাতি রায়ডু।
– হায়দরাবাদের হয়ে ৫০তম ম্যাচ খেলতে চলেছেন রাশিদ খান।
এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন।
