এই সময় ডিজিটাল ডেস্ক: স্টিভ স্মিথের বিরুদ্ধে আজ নামছেন বিরাট কোহলি। দু’জনের শ্রেষ্ঠত্বের লড়াইটাই আবার দেখতে চাইছে আইপিএল ভক্তরা। বিরাটের ব্যাটে যেমন বড় রান নেই, তেমনই স্মিথও তেমন নজরকাড়া ইনিংস এখনও খেলতে পারেননি। তবে আজকের ম্যাচে দুই টিমের দুই ক্যাপ্টেন সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে আছেন।
– কেমন টিম নামাচ্ছে রাজস্থান ও ব্যাঙ্গালোর। দেখুন –
– টসে জিতে ব্যাট করতে নামছে রাজস্থান রয়্যালস।
– কেকেআর ম্যাচে হারের পর জয়ে ফেরা যেমন লক্ষ্য স্মিথের রাজস্থানের, তেমনই বিরাটের চিন্তা ডেথ বোলিং।
আজ অঙ্কিতের বদলে খেলানো হতে পারে বরুণ অ্যারনকে।
– রাজস্থান ম্যাচে কোনও ভুল চাইছেন না আরসিবি ক্যাপ্টেন। বিরাটের টিমের বড় চিন্তা হতে পারেন জোফ্রা আর্চার।
– ক্রিস মরিস এখনও ফিট নন। তিনি খেললে ইসুরু উদানা বা অ্যাডাম জাম্পাকে বসাতে পারে আরসিবি।
– আরসিবির ফর্মে না থাকা পরাগের বদলে মনন ভোরাকে খেলানো হতে পারে।
– অঙ্কিত রাজপুতের বদলে রাজস্থান টিমে আসতে পারেন বরুণ অ্যারন।
এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন।
