Bihar Assembly Eletion 2020: RJD to fight in 144 seats, Tejashwi Yadav wiil be opponant’s CM candidate

নিজস্ব  প্রতিবেদন: আত্মবিশ্বাস থাকলেও বিহারে মহাজোট ভোগাতে পারে নীতীশ কুমারকে। আগামী বিধানসভা নির্বাচনের জন্য শনিবার আসন বন্টনের কথা ঘোষণা করল মহাজোট। ঠিক হয়েছে বিরোধীদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হবেন লালু তনয় তেজস্বী যাদব।

আরও পড়ুন-হাথরস-কাণ্ডের প্রতিবাদে টর্চ হাতেই বিক্ষোভ-মঞ্চে মমতা!

বিহারের ২৪৩ আসনের বিধানসভায় আরজেডি লড়াই করবে ১৪৪ আসনে। কংগ্রেস লড়াই করবে ৭০ আসনে। বাকী আসন ভাগাভাগি হবে সিপিএম, সিপিআই, সিপিআই(এমএল) ও বিকাশশীল ইনসানিয়ত পার্টির মধ্যে।

রাজ্য কংগ্রেস নেতা অবিনাশ পান্ডে সংবাদমাধ্যমে বলেন, ‘বিহার বিধানসভা নির্বাচনে এনডিএর বিরুদ্ধে লড়ার জন্য ইউপিএর সব দল একজোট হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই মহাজোটে থাকছে আরজেডি, কংগ্রেস, সিপিআই, সিপিএম, সিপিআই(এমএল) ও বিকাশশীল পার্টি। নেতৃত্বে থাকবে আরজেডি। আমরা চাই তেজস্বী যাদবের নেতৃত্বে বিহার আরও উন্নতি করুক।’

আরও পড়ুন- ‘বহু অপমান সহ্য করেও ছিলাম, আর সম্ভব নয়’, দলের সাংগঠনিক পদ থেকে ইস্তফা বিধায়ক মিহির গোস্বামীর

এনডিএর বিরুদ্ধে লড়াইয়ে মহাজোটের কে কত আসনে লড়াই করবে তা জানিয়ে দেন তেজস্বী যাদব। তিনি বলেন, সিপিএম ৪, সিপিআই ৬, সিপিআই(এমএল) ১৯, কংগ্রেস ৭০ ও আরজেডি ১৪৪ আসনে লড়াই করবে।

উল্লেখ্য, ২৮ অক্টোবর প্রথম দফার ভোট বিহারে, ভোটগ্রহণ হবে ৭১ আসনে। দ্বিতীয় ও তৃতীয় দফার ভোট হবে ৩ ও ৭ নভেম্বর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

'অনেক কষ্ট করে তৃণমূল তৈরি করেছিলাম, এখন প্রায়শ্চিত্ত করছি', তোপ সব্যসাচী দত্তর

Sat Oct 3 , 2020
অনেক কষ্ট করে তৃণমূল তৈরি করেছিলাম। এখন প্রায়শ্চিত্ত করছি। তাপসী মালিকের মৃত্যু দেখিয়ে ক্ষমতায় এসেছে। এখন তার বাবার কেউ খবর রাখেনা। শনিবার ঝাড়গ্রাম থেকে আক্ষেপ করে তৃণমূলের বিরুদ্ধে এমনই ভাষায় মন্তব্য করলেন রাজ্য বিজেপির সম্পাদক সব্যসাচী দত্ত। এদিন ঝাড়গ্রাম Source link

Breaking News

Recent Posts