Coronavirus: India to cover 25 crore people with Civid vaccine, says Health minister Harsh Vardhan

নিজস্ব প্রতিবেদন: প্রতিদিনই দেশে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে করোনা টিকার দিকে। কিন্তু ভারতে করোনা টিকা আসবে কবে! এনিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন কথা শোনা গিয়েছে বিভিন্ন মহল থেকে। তবে রবিবার সেকথা খোলসা করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।

আরও পড়ুন‘গেরিলা কায়দায় অভিযান হবে… নবান্ন নড়ে যাবে’, চরম হুঁশিয়ারি বিজেপির

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আজ বলেন, আগামী বছর জুলাইয়ের মধ্যে ভারতের হাতে এসে যাবে করোনা টিকার ৪০-৫০ কোটি ডোজ। তাতে দেশের ২০-২৫ কোটি মানুষকে টিকা দেওয়া যাবে।

রবিবার সোশ্যাল মিডিয়ায় তাঁর ‘সানডে সম্বাদ’-এ বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন স্বাস্থ্যমন্ত্রী। সেখানেই তিনি ওই কথা জানান। তিনি বলেন, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী একটি পরিকল্পনা করেছে যেখানে দেশে কার আগে করোনা টিকার প্রয়োজন হবে তা ঠিক করা হচ্ছে। এক্ষেত্রে এগিয়ে থাকবেন স্বাস্থ্যকর্মীরা। তালিকায় থাকবেন চিকিত্সক, নার্স, স্যানিটারি স্টাফ, আশাকর্মীরা ও করোনা নিয়ন্ত্রণে জড়িত কর্মীরা। অক্টোবরের মধ্যেই এই প্রক্রিয়া শেষ হয়ে যাবে। রাজ্যগুলিকে তাদের তালিকা জমা দিতে বলা হয়েছে।

আরও পড়ুন-নীতীশের সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত করে ফেলল বিজেপি, একাই লড়বে রামবিলাসের দল!   

হর্ষবর্ধন এদিন আরও বলেন, মানুষের মধ্যে কীভাবে করোনার বিরুদ্ধে ইমিউনিটি গড়ে উঠছে তা নজরে রাখা হচ্ছে। এক জন্য তৈরি হয়েছে একটি কমিটি। দায়িত্ব রয়েছেন নীতি আয়োগের সদস্য ভি কে পল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

লাইভ স্ট্রিমিংয়ের মাঝে জনপ্রিয় তারকার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরালেন স্বামী

Sun Oct 4 , 2020
মর্মস্পর্শী ঘটনা, লামু নামের একজন চীনা ভ্লগারকে পুড়িয়ে হত্যা করলেন তাঁর প্রাক্তন স্বামী। সে সময় লাইভ স্ট্রিমিং করেন লামু। ওই সোশল মিডিয়া তারকার বয়স ত্রিশ।  লাইভ স্ট্রিমিংয়ে দেখা যায়, স্বামী তাঁর গায়ে পেট্রোল ঢেলে দিচ্ছে। এরপর তাকে আগুনে পুরিয়ে মেরে ফেলার চেষ্টা করেন তাঁর স্বামী। শরীরের ৯০ শতাংশ পুড়ে যায় […]

Breaking News

Recent Posts