Bihar Assembly Election 2020: NDA announces seat sharing arrangement, JDU to fight in 122 seats

নিজস্ব প্রতিবেদন: মহাজোটের পর এবার এনডিএ। বিহার বিধানসভা নির্বাচনে আসন সমঝোতা করে ফেলল জেডিইউ ও বিজেপি।

মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জানান, ‘এবার বিহার বিধানসভা নির্বাচনে ১২২ আসন পেয়েছে জনতা দল ইউনাইটেড। অন্যদিকে, বিজেপি পেয়েছে ১২১ আসনে। জেডিইউ তার কোটা থেকে ৭টি আসন দেবে এনডিএর শরিক হিন্দুস্থান আওয়াম মোর্চাকে। অন্যদিকে, বিজেপি তার কোটা থেকে কিছু আসন দেবে বিকাশশীল ইনশান পার্টিকে। সূত্রের খবর, বিকাশশীল পার্টিকে দেওয়া হবে ৬টি আসন। 

আরও পড়ুন-‘মমতা-মুকুল এক কোম্পানি…’ নারী নির্যাতনের প্রতিবাদে যৌথ মিছিল পা মেলাল বাম-কংগ্রেস

এদিন সাংবাদিক সম্মেলনে নীতীশ কুমার বলেন, ‘বিজেপির সঙ্গে থেকেই বিহারের জন্য লড়াই করব। এতে কোনও সন্দেহ নেই।’ অন্য়দিকে, এলজেপিকে নিশানা করে রাজ্যের উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী বলেন, নীতীশই আমাদের নেতা। তিনিই হবেন মুখ্যমন্ত্রী। রামবিলাস সুস্থ থাকলে আসন সমঝোতা নিয়ে কোনও সমস্যা হতো না।

আরও পড়ুন-হাতির হামলায় মারা গেলে পরিবারের একজনকে স্পেশাল হোমগার্ডের চাকরি: মমতা

প্রসঙ্গত, নীতীশ কুমারের নেতৃত্বে ভোটে লড়াই করতে অস্বীকার করেছে রামবিলাস পাসোয়ানের দল এলজেপি। বিজেপি অনেক চেষ্টা করেও তাদের রাজী করাতে পারেনি। ফলে এবার ভোটে একাই লড়বে এলজেপি। জানিয়ে দিয়েছেন দলের নেতা চিরাগ পাসোয়ান। সেক্ষেত্রে এনডিএর শক্তি কিছুটা হলেও কমবে বলে মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Coronavirus-Linked Syndrome Seen in Children Also Occurs in Adults

Tue Oct 6 , 2020
MONDAY, Oct. 5, 2020 (HealthDay News) — Adults can develop a coronavirus-linked syndrome that’s similar to one seen in children, researchers report. Multisystem inflammatory syndrome in adults (MIS-A) has killed at least three patients and disproportionately affects racial and ethnic minorities, according to the U.S. Centers for Disease Control and […]

Breaking News

Recent Posts