Tripathi reacts after SRK screams iconic dialogue from stands । গ্যালারি থেকে কিং খান চেঁচিয়ে উঠলেন “রাহুল, নাম তো শুনা হোগা!” তারপর …

নিজস্ব প্রতিবেদন: বুধসন্ধ্যায় আবু ধাবিতে ফিরে এল বলিউডি ব্লকবাস্টার দিল তো পাগল হ্যায়। সৌজন্যে শাহরুখ খান। আনন্দে আত্মহারা নাইট কর্ণধার কিং খান ম্যাচের নায়ক রাহুল ত্রিপাঠী উদ্দেশে গ্যালারি থেকে চেঁচিয়ে বলে উঠলেন রাহুল নাম তো শুনা হোগা! যা মুহূর্তে ভাইরাল।

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ১০ রানে জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বসে সেই ম্যাচ উপভোগ করেছেন নাইট কর্ণধার শাহরুখ খান। বলিউড বাদশা যেন লাকি চার্ম হয়ে উঠেছেন। ম্যাচ শেষে আনন্দে আত্মহারা কিং খান। বরাবরই আবেগপ্রবণ শাহরুখ কেকেআরের জয়ের পর আর নিজেকে ধরে রাখতে পারেননি। গ্যালারি থেকে হাততালি দিয়ে অভিবাদন জানালেন ক্রিকেটারদের। ফ্লাইং কিস ছুঁড়ে দিলেন জয়ের নায়ক রাহুল ত্রিপাঠীকে।

বুধবার ওপেন করতে নেমে ৫১ বলে ৮১ রানের দুরন্ত ইনিংস খেলেন কেকেআরের রাহুল ত্রিপাঠী। এই পারফরম্যান্সের সুবাদে ম্যাচের সেরা হন তিনি। ম্যাচ শেষে পুরস্কার নিতে আসা কেকেআর নায়ক রাহুল ত্রিপাঠীর উদ্দেশ্যে চেঁচিয়ে কিং খান গ্যালারি থেকে বলে উঠলেন ‘দিল তো পাগল হ্যায়’ ছবির জনপ্রিয় ডায়লগ,  “রাহুল নাম তো শুনা হোগা।” আর শাহরুখের সেই কথা শুনে ধারাভাষ্যকার হর্ষ ভোগলে থেকে রাহুল ত্রিপাঠী দুজনেই হেসে উঠলেন।

এখানেই থেমে থাকেন নি কিং খান। সোশ্যাল মিডিয়াতেও রাহুল ত্রিপাঠীকে নিয়ে শাহরুখ লিখেছেন,  নাম তো শুনা থা … কাম উসসে ভি কামাল হ্যায়।

 

 

এদিকে শাহরুখ খান এবং রাহুল ত্রিপাঠীকে নিয়ে দুরন্ত টুইট করেছে কেকেআর। কিং খানের পোজে দাঁড়িয়ে থাকা ত্রিপাঠীর ছবি পোস্ট করে কলকাতা নাইট রাইডার্সের অফিসিয়াল টুইটে লেখা হয়েছে জিস ফিল্ম মে রাহুল হো…ওয়ো  সুপারহিট হি হোতি হ্যায়। এই বক্তব্য যে সঠিক তাও জানিয়েছেন বলিউড বাদশা।

 

আরও পড়ুন –  IPL 2020: অগ্নিপরীক্ষার ম্যাচে জয় কার্তিকের! চেন্নাইকে হারিয়ে জয়ে ফিরল কেকেআর    

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Antibiotics May Be Best First Treatment for Appendicitis

Thu Oct 8 , 2020
TUESDAY, Oct. 6, 2020 (HealthDay News) For some patients suffering from appendicitis, antibiotics may do the trick, a large U.S. trial suggests. More than 70% of patients who received antibiotics avoided surgery for at least 90 days, according to the new report. “When we compared the outcomes of people treated […]

Breaking News

Recent Posts