কিং খানের KKR-কে উড়িয়ে বিরাট জয় কিং কোহলির RCB-র

নিজস্ব প্রতিবেদন:  শারজাতেও  রাসেল ঝড়ের দেখা মিলল না।  বল হাতে আইপিএলে এবার চমক দেখালেও ব্যাট হাতে এখনও দাপট দেখাতে পারেন নি দ্রে রাস। আরসিবি-র বিরুদ্ধে ১০ বলে করলেন মাত্র ১৬ রান। এবিডি ঝড়ের পর ওয়াশিংটন সুন্দর, ক্রিস মরিস, চাহলদের দাপুটে বোলিংয়ে কোনঠাসা কেকেআর। ৮২ রানে নাইটদের হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

 

১৯৫ রানের টার্গেট তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে কলকাতা নাইট রাইডার্স।  টম ব্যান্টন (৮), নীতিশ রানা (৯), ইয়ন মরগ্যান (৮), দীনেশ কার্তিক (১) রান করেন।  শুভমান গিল করেন ২৫ বলে ৩৪ রান। রাসেল করলেন ১০ বলে ১৬ রান। রাহুল ত্রিপাঠীও করলেন ১৬ রান। ২০ ওভারে কেকেআরের সংগ্রহ ৯ উইকেট হারিয়ে ১১২ রান। ক্রিস মরিস, ওয়াশিংটন সুন্দররা নিলেন ২টি করে উইকেট।

শারজায় এবিডি ঝড়ে কাত কেকেআর। শেষ পাঁচ ওভারে কামিন্স, রাসেল, নাগরকোটিদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করলেন এবি ডিভিলিয়ার্স। ডিভিলিয়ার্স-বিরাট জুটিতে ভর করে আরসিবি প্রথমে ব্যাট করে ২ উইকেট হারিয়ে ১৯৪ রান তোলে। শারজায় টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন RCB অধিনায়ক বিরাট কোহলি।

শুরুটা দুরন্ত করেন দুই আরসিবি ওপেনার দেবদত্ত পাডিক্কল এবং অ্যারোন ফিঞ্চ। ৬৭ রানের ওপেনিং পার্টনারশিপ ভাঙেন আন্দ্রে রাসেল। ৩২ রান করেন পাডিক্কল। ৪৬ রান করেন ফিঞ্চ। এরপর বিরাট কোহলি-এবি ডিভিলিয়ার্স জুটি আরসিবিকে টানতে থাকে। এবি ডিভিলিয়ার্স ৩৩ বলে ৭৩ রানে অপরাজিত থাকেন। ৫টি চার ও ছটি ছক্কায় সাজানো এবিডির ইনিংস। বিরাট কোহলি ৩৩ রানে নট আউট থাকেন। এবিডি-বিরাট জুটি আইপিএলে তিন হাজার রানের মাইলস্টোন এদিন পেরিয়ে গেলেন।  

আরও পড়ুন – বিহু নাচে আইপিএল মাতালেন অসমের ছেলে পরাগ! ক্রিকেটভক্তরা বললেন, ‘আহা বেশ’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

China and Pakistan are working in one mission, Rajnath Singh takes a dig at them

Mon Oct 12 , 2020
নিজস্ব প্রতিবেদন: পাকিস্তানের পাশাপাশি চিনেরও সীমান্ত সমস্য়া তৈরির পেছনে উদ্দেশ্য একই। সীমান্তে ভারতকে ব্যস্ত রাখা। সোমবার দেশের একাধিক অঞ্চলের ৪৪টি সেতুর উদ্বোধন করতে গিয়ে প্রতিবেশী দুই দেশকে নিশানা করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আরও পড়ুন-চল, রাস্তায় সাজি ডাবল ডেকার, আর কবিতায়… ভার্চুয়ালি ওইসব ব্রিজের উদ্বোধন অনুষ্ঠানে পাকিস্তান ও চিন প্রসঙ্গ টেনে […]

Breaking News

Recent Posts