Former J&K CM Mehbooba Mufti has been released after one year of detaintion

নিজস্ব প্রতিবেদন: অবশেষে মুক্তি।

২০১৯ সালে ৫ অগাস্ট জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা রদের আগেই আটক করা হয় জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে। তার পর থেকে টানা ৪৩৬ দিন কেটেছে বন্দিদশায়। মঙ্গলবার তাঁকে মুক্তি দিল জম্মু  ও কাশ্মীর প্রশাসন। জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা রদের পর রাজ্যের অধিকাংশ নেতাই বন্দি হন। তার পর থেকে এখনও পর্যন্ত ছাড়া পেয়েছেন ফারুক আবদুল্লা ও ওমর আবদুল্লা।

আরও পড়ুন-এবার কোভিড পজিটিভ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

জম্মু ও কাশ্মীর প্রশাসনের মুখপাত্র রোহিত কানসাল মঙ্গলবার সন্ধেয় টুইট করেন, মেহবুবা মুফতিকে মুক্তি দেওয়া হচ্ছে।

পিডিপি নেত্রীর মুক্তির খুশির জোয়ার দলের সমর্থকদের মধ্যে।  মেহবুবার মেয়ে ইলতিজা মুফতি টুইট করেছেন, মেহবুবা মুফতির বেআইনি বন্দিদশা শেষপর্যন্ত শেষ হল। কঠিন সময়ে আমাদের পাশে যাঁরা ছিলেন তাঁদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

আরও পড়ুন-শুধুই ভাষণ নয়, ষষ্ঠীতে সল্টলেকের পুজোর বোধন করবেন প্রধানমন্ত্রী

উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা রদের আগের দিন অর্থাত্ ২০১৯ সালের ৪ অগাস্ট আটক করা হয় মেহবুবাকে। রাজ্যের তিনিই প্রথম রাজনৈতিক নেতা যাঁকে পাবলিক সেফটি অ্যাক্টে(PSA)আটক করা হয়। প্রথম দিকে তাঁকে রাখা হয়েছিল চশমে শাহির একটি গেস্ট হাউসে। পরে তাঁকে নিয়ে যাওয়া হয় এম এ লিঙ্ক রোডের অন্য একটি গেস্ট হাউসে। শেষপর্যন্ত তাঁকে তাঁর  নিজের ঘরে গৃহবন্দি হিসেবে রাখা হয়। মেহবুবার আটকের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান তাঁর মেয়ে ইলতিজা মুফতি। সেই মামলার শেষ শুনানি হয়েছে গত ২৯ সেপ্টেম্বর।  



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

UN welcomes nearly $1 billion in recent pledges

Tue Oct 13 , 2020
New commitments from governments, international organizations and the private sector support unified approach to end pandemic, backing a response of unprecedented scale, scope and speed­—through the Access to COVID-19 Tools Accelerator­—as pandemic claims more than 1 million lives Recent Commitments at a Glance: United Kingdom – £571m (US$ 732m) for […]

Breaking News

Recent Posts