Soyeb Aftab first to score 100% in NEET exam।

নিজস্ব প্রতিবেদন: সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় (NEET 2020) ইতিহাস গড়লেন ওডিসার শোয়েব আফতাব। পেলেন ৭২০-তে ৭২০। প্রথম পরীক্ষার্থী হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন শোয়েব। ওডিসা থেকে তিনিই প্রথম নিটে শীর্ষ স্থানাধিকারী হলেন।            

রৌরকেল্লার ব্যবসায়ী পরিবারের সন্তান শোয়েব আফতাব। পরিবারে তিনিই প্রথম ডাক্তারি নিয়ে পড়াশুনো করতে চলেছেন। শোয়েব অষ্টম শ্রেণিতে পড়ার সময় তাঁর বাবা ব্যবসায় ধাক্কা খান। কোটায় গিয়ে কীভাবে মেডিক্যালের প্রবেশিকার জন্য পড়াশুনো চালাবেন, সে নিয়ে অনিশ্চিত ছিলেন। চায়ের ব্যবসা ছেড়ে নির্মাণ ব্যবস্থা শুরু করেন তাঁর বাবা। শোয়েবের কথায়, ”বাবার নির্মাণ ব্যবসা ভালো চলতে শুরু করে। তারপরই ভর্তি হই কোটায়। সেখানে মা-বোনও ছিলেন। উৎসাহিত বাড়িয়েছেন ওরা। মনোযোগ দিয়ে পড়াশুনো করতে পেরেছি।” শোয়েবের সঙ্গে দেখা করে অভিনন্দন জানান লোকসভার স্পিকার ওম বিড়লা। 

চলতি বছর দু’ধাপে হয়েছিল National Eligibility cum Entrance Test (NEET)। চলতি বছর ১৩ সেপ্টেম্বর হয়েছিল প্রথম পরীক্ষা। তারপর বিশেষ পরীক্ষা হয় ১৪ সেপ্টেম্বর কোভিড পরিস্থিতিতেও ১৪.৩৭ লক্ষের বেশি পরীক্ষার্থী প্রবেশিকা দিয়েছিলেন। রেজাল্ট বেরানোর পর শুরু হবে কাউন্সেলিং। সাধারণ ছাত্রছাত্রীদের নিটে ৫০ শতাংশ বা তার বেশি নম্বর পেতে হয়। তপশিলি জাতি ও উপজাতির ছাত্রীদের পেয়ে হয় ৪০%।   

আরও পড়ুন- চিনকে ভাতে মারতে আরও একটা স্ট্রাইক, এসির আমদানি বন্ধ করল কেন্দ্র          



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Virat Kohli Tells Six-Time World Champion Mary Kom । মা মেরি আমার অনুপ্রেরণা, বললেন বিরাট কোহলি

Fri Oct 16 , 2020
নিজস্ব প্রতিবেদন: মাতৃত্ব সামলেও যে ক্রীড়াজগতে সাফল্য পাওয়া যায় তার উজ্জ্বল উদাহরণ ছয় বারের বিশ্বচ্যাম্পিয়ন বক্সার মেরি কম। লন্ডন অলিম্পিকে পদকজয়ীর পথেই আগামী দিনে হাঁটতে চান ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিও। নতুন বছরের জানুয়ারি মাসেই বাবা হতে চলেছেন বিরাট কোহলি। ইনস্টাগ্রাম চ্যাটে বিরাট কোহলি বলেন, “মাতৃত্ব সামলেও ক্রীড়াক্ষেত্রে কী […]

Breaking News

Recent Posts