কোভিড নিয়ে পাকিস্তান সরকারের প্রশংসায় রাহুল গান্ধি

নিজস্ব প্রতিবেদন: রাহুল গান্ধি করোনাভাইরাস নিয়ন্ত্রণে পাকিস্তান সরকারের ভূমিকার প্রশংসা করলেন। ভারত সরকারের চেয়ে পাকিস্তান সরকার করোনাভাইরাসের সংক্রমণ ভালো ভাবে নিয়ন্ত্রণ করছে বলে জানান তিনি।

রাহুল গান্ধি গতকাল, শুক্রবার পাকিস্তান ও আফগানিস্তান ভারতের তুলনায় করোনা সংক্রমণের পরিস্থিতি ভালো ভাবে নিয়ন্ত্রণ করতে পারছে বলে মন্তব্য করেন। ইন্টারন্য়াশনাল মানিটারি ফান্ডের (আইএমএফ) বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থা বিষয়ক গ্রাফ নিয়ে কথা বলেন রাহুল। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে ভারত ১০.৩ শতাংশ, আফগানিস্তান ৫ শতাংশ, শ্রীলঙ্কা ৪.৬ শতাংশ অর্থনৈতিক সংকোচনের মুখে পড়বে। একটি টুইটে বিজেপি-কে ব্যঙ্গ করে রাহুল বলেন, এটা ভারত সরকারের ‘সলিড অ্যাচিভমেন্ট’।

আইএএফএফের ওই প্রতিবেদনে বলা হয়, যতটা আশঙ্কা করা হয়েছিল, বিশ্বের অর্থনৈতিক সঙ্কট ততটা ভয়াবহ হবে না। তবে ‘গ্লোবাল জিডিপি’ ৪.৪ শতাংশ কমতে পারে।

কিন্তু ভারতের অবস্থা বেশ সঙ্গিন। কেননা , একটি সূত্র থেকে জানা গিয়েছে, ৪৬ শতাংশ ভারতবাসী করোনার আগে যে পরিমাণ রোজগার করতেন এখন তার চেয়ে কম করছেন। 

আরও পড়ুন: ভারতের আস্তিনে আরও তিন যুদ্ধবিমান



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

কলকাতার হঠাত্ ক্যাপ্টেন বদলের অন্য 'গল্প' আছে, শোনালেন ঠোঁটকাটা গম্ভীর

Sat Oct 17 , 2020
পরবর্তী খবর সাড়ে ১৫ কোটির প্যাট কামিন্স যেন পাড়ার বোলার! ক্যাপ্টেন বদলের দিনে কলকাতার ভরাডুবি Source link

Breaking News

Recent Posts