তৃতীয় বিয়ে ভেস্তে দিল করোনা, জনগণের স্বার্থে আত্মত্যাগ এই দেশের প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন- বিয়ের প্রস্তুতি শুরু করেছিলেন তিনি। তাও আবার তৃতীয় বিয়ে। কিন্তু করোনা এসে সব ওলট-পালট করে দিল। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন আপাতত বিয়ের তারিখ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর এমন সিদ্ধান্ত দেশের মানুষের স্বার্থে। তিনি জানিয়েছেন, ইউরোপিয়ান কাউন্সিলের করোনা বিষয়ক জরুরি বৈঠকে যোগ দিতে হবে তাঁকে। তাই আপাতত তৃতীয়বারের মতো বিয়ের তারিখ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মেটের এমন সিদ্ধান্ত দেশের মানুষের কাছে তাঁর সম্মান বাড়িয়ে দিয়েছে কয়েকগুন। 

আরও পড়ুন-  ওসামা বিন লাদেন নাকি শহিদ! পার্লামেন্টে বললেন ইমরান খান

গত কয়েক মাস ধরেই ভালোবাসার মানুষকে বিয়ে করার পরিকল্পনা করেছিলেন মেট। আর সেই জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছিলেন। কিন্তু গত তিন মাসের বেশি সময় ধরে গোটা বিশ্বের পরিস্থিতি অন্যরকম। করোনার জন্য বহু মানুষ বিপদের মুখে রয়েছেন। কেউ ভাইরাসে আক্রান্ত। কেউ আবার লকডাউনের জেরে কাজ হারিয়েছেন। এমন পরিস্থিতিতে মেট নিজের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চাননি। কারণ এই দুর্দিনে বিয়ের আনন্দ করা সাজে না বলে মনে করেছেন তিনি। 

এর আগেও তৃতীয়বার বিয়ের দুটি তারিখ বদলাতে বাধ্য হয়েছিলেন মেট। ভেবেছিলেন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর তৃতীয়বারের জন্য বিয়ের তারিখ ঠিক করবেন। কিন্তু আবারও বাধা। ইইউ সমিট-এ যোগ দেওয়ার জন্য তিনি আবার বিয়ে পিছিয়ে দেন। প্রেমিকের সঙ্গে ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন মেট। সেখানে লিখেছেন, ”জুলাই মাসের যে শনিবারে আমাদের বিয়ে হওয়ার কথা ছিল ঠিক ওইদিনই ব্রাসেলস-এ মিটিং হবে। দেশের স্বার্থে আমাকে ওই সম্মেলনে যোগ দিতে হবে। এই মানুষটিকে বিয়ে করার জন্য আমি ব্যাকুল হয়ে পড়েছি। কিন্তু দেশের স্বার্থ সবার আগে। তাই আবার পরিকল্পনা বদল করতে বাধ্য হলাম।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Asymptomatic Coronavirus Carriers Can Shed Virus on Surfaces

Fri Jun 26 , 2020
THURSDAY, June 25, 2020 COVID-19 patients with no symptoms are as likely as those with symptoms to contaminate many surfaces in their rooms, researchers report. The investigators sampled the surfaces and air of six negative pressure non-intensive care unit rooms with 13 laboratory-confirmed COVID-19 patients — two of whom had […]

Breaking News

Recent Posts