শাহরুখের ‘লাফাও’ মন্ত্রে আজ আরসিবি বধের অঙ্ক কষছে কেকেআর

নিজস্ব প্রতিবেদন: আজ আইপিএলে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে নামার আগে নাইট ফ্যানদের নতুন অ্যান্থেম ‘লাফাও! তু ফ্যান নেহি, তুফান হ্যায়!’ মন্ত্রই যেন তাতাচ্ছে কেকেআর শিবিরকে। এভাবেই ফ্যানদের তাতানোর পাশাপাশি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে তৈরি হচ্ছেন ইয়ন মরগ্যানরা।

 

দুরন্ত ফর্মে থাকা ব্যাঙ্গালোরের বিরুদ্ধে পুরো পয়েন্ট তুলতে মরিয়া কলকাতা নাইট রাইডার্স। আগের ম্যাচে সানরাইজার্স হায়দারাবাদের বিরুদ্ধে সুপার ওভারে জয় মোটিভেশন যোগাচ্ছে নাইট শিবিরকে। পয়েন্টের বিচারে লিগ টেবিলে চার নম্বরে কলকাতা নাইট রাইডার্স। আর তিন নম্বরে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আজ তিন বনাম চারের জমজমাট ব্যাট-বলেরব্যাটেল আইপিএলে।

 

বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স , দেবদত্ত পাডিক্কল নাইট বোলারদের সামনে বড় চ্যালেঞ্জ। ঠিক তেমনই অফ ফর্মে থাকা রাসেলের পরিবর্তে সুনীল নারিন আজ বড় অস্ত্র হতে পারে মরগ্যানের। আন্দ্রে রাসেলকে খেলানো নিয়ে সংশয় রয়েছে। চলতি আইপিএলে ফর্মের ধারে কাছে নেই ক্যারিবিয়ান তারকা। কেরিয়ারের 300 তম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামা কেকেআর অধিনায়ক ইয়ন মরগ্যান বিরাটদের বিরুদ্ধে জিতে মাইলস্টোন ম্যাচ স্মরণীয় করে রাখতে চান।

আরও পড়ুন – IPL 2020: কাজে এল না ধাওয়ানের সেঞ্চুরি, দিল্লি বধ প্রীতির পঞ্জাবের

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Bus falls into a gorge after it hit from behind by another, 5 dead in Maharashtra

Wed Oct 21 , 2020
জেলা পুলিস সুপার মহেন্দ্র পণ্ডিত সংবাদমাধ্যমে জানিয়েছেন, নিহত পাঁচ জনের মধ্যে রয়েছেন বাসের চালক, খালাসি ও ৩ যাত্রী। এরা ঘটনাস্থলেই মারা যান Updated By: Oct 21, 2020, 03:15 PM IST ছবি-টুইটার Source link

Breaking News

Recent Posts