Reserve Bank of India Governor Shaktokanta Das become Covid positive

নিজস্ব প্রতিবেদন: করোনা আক্রান্ত রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। তবে বড়সড় কোনও অসুবিধে আপাতত নেই।

আরও পড়ুন-দেশের বিরুদ্ধে হুমকি এলেই পাল্টা লড়াই করব, চিনকে হুঁশিয়ারি দোভালের

রবিবার টুইট করে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস জানান, ‘কোভিড টেস্টের ফল পজিটিভ এসেছে। কোনও উপসর্গ আপাতত নেই। ভালো আছি। সম্প্রতি আমার সংস্পর্শ্বে যাঁরা এসেছিলেন তাঁদের সতর্ক করে দিয়েছি। আইসোলেশনে থেকেই আপাতত কাজ করব। আরবিআইয়ের কাজ স্বাভাবিক ভাবেই চলবে। দফতরের সব আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি। ভিডিয়ো কন্ফারেন্সের মাধ্যমেই দফতরের সঙ্গে কথা হবে।’

আরও পড়ুন-নবমী, নবমীর পাঁঠা এবং বাঙালি

উল্লেখ্য, আশার কথা গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫৫ হাজারের নীচেই রয়েছে। এনিয়ে তিন দিন কিছুটা আশার আলো দেখল দেশ। সুস্থতার হারও পৌঁছে গিয়েছে ৯০ শতাংশে। পাশাপাশি গত তিন মাসের মধ্যে এই প্রথম করোনায় মৃত্যু সংখ্যা হল ৫৭৮।

এদিকে, গোটা দেশে সংক্রমণের গতি নিম্নমুখী হলেও দিল্লিতে পরপর দুদিন করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছুঁল। গোটা দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৮ লাখেরও বেশি মানুষ। মৃত্যু হয়েছে ১.১৮ লাখ রোগীর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Chirag Paswan urged voters to mandate against Nitish Kumar| বিজেপি-এলজেপিকে জেতান, গড়তে হবে নীতীশমুক্ত সরকার, ভোটের দুদিন আগে জ্বলে উঠলেন চিরাগ

Sun Oct 25 , 2020
নিজস্ব প্রতিবেদন: মোদীজি হৃদয়ে রয়েছেন তবুও তিনি এনডিএর ছত্রছায়ায় বিহার ভোটে লড়াই করতে চাননি। কারণ নীতীশ কুমার। এলজেপি নেতা চিরাগ পাসোয়ানের এহেন একগুঁয়ে অবস্থানের জন্যই বিহার বিধানসভা নির্বাচনে একাই লড়ছে এলজিপি। একা লড়াই করলেও চিরাদের জেহাদ বিজেপির বিরুদ্ধে নয়, নীতীশের বিরুদ্ধেই। আরও পড়ুন-লাদাখের সত্যিটা স্বীকার করতে ভয় পাচ্ছেন ভাগবত, বিজয়াতেও […]

Breaking News

Recent Posts