ধোনিকে নিয়ে বড় ঘোষণা চেন্নাই শিবিরে

নিজস্ব প্রতিবেদন: চলতি আইপিএলের লাস্ট বয় তিন বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। ১২ ম্যাচে তাদের পয়েন্ট মাত্র ৮। আইপিএলের ইতিহাসে প্রথমবার প্লে-অফের বাইরে চেন্নাই। এবার শুরু থেকেই ধারাবাহিক নয় মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন সিএসকে। দীর্ঘদিন পর বাইশ গজে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেও প্রাক্তন ভারত অধিনায়কের পারফরম্যান্স স্ক্যানারের নিচে। ব্যাট হাতে ধোনির সেই ক্যারিশমা উধাও। ক্যাপ্টেন কুলকেও এবার মাঝে মধ্যেই মাথা গরম করতে দেখা গিয়েছে। বয়স বাড়ছে তাই কি চাপ বাড়ছে!

২০২০ সালের আইপিএলে চেন্নাই এর জঘন্য পারফরম্যান্সের পর ইতিমধ্যেই অনেকেই আস্থা হারিয়েছে দলের ওপর। তবু সব ভুলে আগামী মরশুমে দলের খোল নলচে বদলে নতুন করে শুরু করার কথাও শোনা যাচ্ছে। দলের অধিকাংশ ক্রিকেটারের বয়স হয়েছে। চেন্নাই দলের ক্রিকেটারদের গড় বয়স অন্যান্য দলগুলির তুলনায় একটু বেশি। এদিকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এবার মহেন্দ্র সিং ধোনি চেন্নাই দলকে আগামী আইপিএলে নেতৃত্ব দেবেন কিনা তা নিয়ে নানা জল্পনা চলছে!

এরই মধ্যে সিএসকের সিইও কাশী বিশ্বনাথন বড়সড় ঘোষণা করলেন। তিনি জানান, “হ্যাঁ অবশ্যই! আমি নিশ্চিত যে ২০২১ সালেও সিএসকে-র নেতৃত্বে থাকবেন মহেন্দ্র সিং ধোনি। তিনটি আইপিএল খেতাব জিতেছেন। এ বছর আমরা প্লে-অফের জন্যে কোয়ালিফাই করিনি। একটা খারাপ বছর গেল। আমাদের অনেক কিছুই বদল করতে হবে।” অনেক কিছুই বদল হবে হয়তো আগামী মরশুমে, শুধু নেতৃত্বের ব্যাটনটা মহেন্দ্র সিং ধোনির হাতেই রেখে দিতে চাইছে সিএসকে ম্যানেজমেন্ট।

 

আরও পড়ুন – অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণা করল BCCI, দলে নেই রোহিত শর্মা  

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

An Unexpected Finding on What Might Drive Joint Disease

Tue Oct 27 , 2020
FRIDAY, Oct. 23, 2020 (HealthDay News) High levels of a protein that lubricates the knee joint may actually be a harbinger of impending joint disease, a surprising animal study suggests. The researchers looked at the role of the protein, known as lubricin, in anterior cruciate ligament (ACL) injuries in dogs […]

Breaking News

Recent Posts