চোটের কারণে অস্ট্রেলিয়া সফর থেকে বাদ রোহিত, দুবাইয়ে অনুশীলনে হিটম্যান, রোষের মুখে BCCI

নিজস্ব প্রতিবেদন: হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে আইপিএলে পর পর দুটো ম্যাচ খেলেননি মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত শর্মা। আর এই ফিটনেস সমস্যার কারণেই অস্ট্রেলিয়া সফরের ভারতীয় দলে জায়গা হল না হিটম্যানের। তিন ফরম্যাটেই দলে নেই রোহিত। ফিটনেস সমস্যার কারণে জাতীয় দল থেকে বাদ পড়লেও, দুবাইয়ে মুম্বই ইন্ডিয়ানসের নেটে ব্যাট করতে দেখা গেল রোহিত শর্মাকে। এদিকে রোহিতকে বাদ দেওয়ায় ক্রিকেটপ্রেমীদের রোষের মুখে বিসিসিআই।

 

 

 

ফিটনেসের কারণে অস্ট্রেলিয়া সফরের দল থেকে বাদ পড়েছেন রোহিত শর্মা। ঠিক তখনই দুবাইতে মুম্বইয়ের নেটে ব্যাট করতে দেখা গেল রোহিত শর্মাকে। হিটম্যান খুব তাড়াতাড়ি মাঠে নামবেন বলেই জানানো হয়েছে মুম্বই শিবিরের তরফেও।

 

 

 

 

রোহিত শর্মাকে মুম্বই ইন্ডিয়ানসের নেটে ব্যাট করতে দেখে বিসিসিআই-কে তীব্র আক্রমণ করে বসেছেন নেটিজেনরা। তাঁদের দাবি কোনও কারণ ছাড়াই হিটম্যানকে অস্ট্রেলিয়াগামী ভারতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছে। কেউ কেউ তো বলছেন রোহিত বিসিসিআই-এর নোংরা রাজনীতির শিকার। যদিও বিসিসিআইয়ের তরফে বিবৃতিতে বলা হয়েছে যে বোর্ডের মেডিক্যাল টিম নজর রাখছে রোহিত শর্মার ওপরে।

আরও পড়ুন – অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণা করল BCCI, দলে নেই রোহিত শর্মা  

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

India-US 2+2 dialogue: Chinese Communist Party is no friend to democracy, rule of law, transparency, says Mike Pompeo

Tue Oct 27 , 2020
নিজস্ব প্রতিবেদন: মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগেই ভারতের সঙ্গে একাধিক প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তি করে ফেলল মার্কিন যুক্তরাষ্ট্র। এই চুক্তির আওতায় ভারতকে গোয়েন্দা তথ্য দেবে ভারত। পাশাপাশি দক্ষিণপূর্ব এসিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের দাদাগিরি খর্ব করতে মার্কিন যুক্তরাষ্ট্রের পাশে থাকবে ভারত। এককথায় দক্ষিণ পূর্ব এসিয়ায় একাধিক সমস্যা মোকাবিলায় ভারতকে পাশে টানার […]

Breaking News

Recent Posts