নিজস্ব প্রতিবেদন: ইন্ডিয়ান সুপার লিগের ঢাকে কাঠি পড়ে গেল। ২০ নভেম্বর থেকে গোয়ার মাটিতে শুরু হতে চলেছে আইএসএল সিজন সেভেন। উদ্বোধনী ম্যাচে গোয়ার বাম্বোলিমে গতবারের চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগানের মুখোমুখি হবে কেরালা ব্লাস্টার্স।
এবার ১১ দলের আইএসএল। লিগের নতুন দল শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের আইএসএল অভিষেক হতে চলেছে কলকাতা ডার্বি দিয়ে। সুপার লিগে ইস্টবেঙ্গল অভিযান শুরু করবে ২৭ নভেম্বর,শুক্রবার। প্রথম ম্যাচেই প্রতিপক্ষ এটিকে মোহনবাগান।
প্রাথমিকভাবে ১১ রাউন্ডের সূচি প্রকাশিত হয়েছে। ২০ নভেম্বর থেকে শুরু হয়ে আইএসএলের প্রথম লেগ শেষ হবে ১১ জানুয়ারি। প্রতিদিন ম্যাচ শুরু ভারতীয় সময় সন্ধে সাড়ে সাতটায়। রবিবার ডাবল হেডার। প্রথম ম্যাচ শুরু বিকেল পাঁচটায়।
আরও পড়ুন – IPL 2020: অঙ্ক কি কঠিন! কলকাতার প্লে-অফের আকাশে কালো মেঘ…
