মেয়ের মৃতদেহ তোয়ালে জড়িয়ে স্ত্রীকে খুঁজতে বেরোলেন ‘খুনি’ বাবা

নিজস্ব প্রতিবেদন: বাচ্চাটি কাঁদছিল। তার কান্না থামাতে পারছিলেন না বাবা। শেষে বিরক্ত হয়ে মেয়ের মুখ চেপে ধরে কান্না থামাতে গেলেন বাবা। এর জেরে মারা গেল চার বছরের মেয়েটি। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার, গাজিয়াবাদে। 

বছর আঠাশের বাবা পেশায় রিকশচালক। ঘটনার পরে অসুস্থ মেয়েকে নিয়ে তাঁর রিকশয় বেরিয়েছিলেন তিনি। তখনই ধরা পড়েন। 

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবরের সূত্রে জানা গিয়েছে, যুবকের নাম বাসুদেব গুপ্তা। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে তাঁর সংসার। দিনকুড়ি আগে তাঁর স্ত্রী তাঁকে ছেড়ে যান। আর তার পরই এই ঘটনা। তাঁর স্ত্রী নয়ডার একটি স্পা-তে কাজ করেন। স্বামীর সঙ্গে তাঁর কথাকাটাকাটির জেরে তিনি তাঁদের বছরতিনেকের ছেলেকে নিয়ে চলে যান। রেখে যান চার বছরের মেয়েকে। 

ঘটনার পরে মেয়ের মৃতদেহটি তোয়ালে জড়িয়ে বাসুদেব নিজের রিকশ নিয়েই নয়ডা ও খোডা কলোনিতে স্ত্রীকে খুঁজতে বেরিয়ে পড়েন। তবে ইতিমধ্যেই বাসুদেবের ভাই পুলিশকে ঘটনার কথা জানালে পুলিশ বাসুদেবকে পাকড়াও করে।

পুলিশের কাছে ঘটনার কথা স্বীকার করেছেন বাসুদেব। তিনি বলেন, স্ত্রী ছেড়ে চলে যাওয়ার পর তিনি মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন। পুলিশ বাসুদেবকে গ্রেফতার করে। শিশুটির দেহ অটোপ্সির জন্য পাঠানো হয়। পুলিশ বাসুদেবের স্ত্রীর সন্ধান করছে।

আরও পড়ুন: পর্যটনে নতুন দিশা! দেশের প্রথম সি-প্লেন পরিষেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Prevalence of COVID-19 Low in Infants in NICU

Sat Oct 31 , 2020
THURSDAY, Oct. 29, 2020 (HealthDay News) The prevalence of COVID-19 is low among infants in the neonatal intensive care unit (NICU), according to a study published online Oct. 19 in the American Journal of Perinatology. Kaashif A. Ahmad, M.D., from the Pediatrix Medical Group of San Antonio, and colleagues surveyed […]

Breaking News

Recent Posts