Nita Ambani নারীশক্তির জয়গান! ভারতের মহিলা ক্রিকেটাররা দেশকে গর্বিত করেছেন, বললেন নীতা আম্বানি

নিজস্ব প্রতিবেদন:  Women’s T20 Challenge এর স্পনসর হল জিও। ৪ থেকে ৯ নভেম্বর শারজায় খেলবেন হারমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানারা। ভারতে মেয়েদের ক্রিকেটের উত্থানকে মাথায় রেখে এই উদ্যোগ বলে জানিয়েছেন নীতা আম্বানি।

নীতা আম্বানি বলেছেন, “ভারতের মেয়েরা গত কয়েক বছরে দারুন পারফর্ম করছে। হরমনপ্রীত, মিতালিরা এখন মেয়েদের ক্রিকেটে রোল মডেল। সেই কথা মাথায় রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে ওরা আগামী দিনে আরও সাফল্য দিতে পারে দেশকে।”

৪ থেকে ৯ নভেম্বর Women’s T20 Challenge-এ অংশ নেবে সুপারনোভাস, ট্রেলব্লেজার্স ও ভেলোসিটি। এই তিন দলের ক্যাপ্টেন হলেন যথাক্রমে- হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধনা ও মিতালি রাজ।

একনজরে দেখে নিন Women’s T20 Challenge-এর সূচি-
৪ নভেম্বর: সুপারনোভাস বনাম ভেলোসিটি
৫ নভেম্বর: ভেলোসিটি বনাম ট্রেলব্লেজার্স
৭ নভেম্বর : ট্রেলব্লেজার্স বনাম সুপারনোভাস
৯ নভেম্বর:  ফাইনাল ম্যাচ
*প্রতিটি খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধে সাড়ে সাতটায়

আরও পড়ুন – করোনার মাঝে অভিযান; IFA-এর পতাকা উড়বে নেপালে হিমালয়ের আমা ডাবলাম শৃঙ্গে  

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

দিল্লির কাছে হেরেও প্লে-অফে কোহলিরা, লিগের শেষ ম্যাচে ঝুলে রইল নাইটদের ভাগ্য

Mon Nov 2 , 2020
নিজস্ব প্রতিবেদন: আইপিএলের লাস্ট ল্যাপে হাড্ডাহাড্ডি লড়াই।  কঠিন অঙ্কের সমীকরণ প্লে-অফের লড়াইয়ে যাবে কোন কোন দল। লিগ শীর্ষে থাকা মুম্বই  ইন্ডিয়ানস আগেই প্লে অফ নিশ্চিত করেছে। সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে প্লে অফ নিশ্চিত করল দিল্লি ক্যাপিটালসও।  হারলেও প্লে অফ নিশ্চিত কোহলিদের।  কিন্তু চার নম্বর দল হিসেবে কারা যাবে প্লে-অফে? […]

Breaking News

Recent Posts