ক্যাপ্টেন কোহলি ৩২, জন্মদিনে কোহলিকে ‘বিরাট’ শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি: আজ বিরাট দিন। হ্যাপি বার্থ ডে ক্যাপ্টেন। ৩২ বছরে পা রাখলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। আইপিএলের জন্য এই মুহুর্তে মরুশহরে ক্যাপ্টেন কোহলি। শুক্রবার এলিমিনেটর রাউন্ডের গুরুত্বপূর্ণ ম্যাচ। মুখোমুখি হবে আরসিবি-সানরাইজার্স হায়দরাবাদ। এবারের জন্মদিনে সেই মহড়াতেই ব্যস্ত কিং কোহলি।

 

আরও পড়ুন- ‘ফিট’ রোহিত শর্মা ভারতীয় ক্রিকেটের জন্য ভাল, বললেন গাভাসকর

ক্যাপ্টেন কোহলির জন্মদিনে আবেগঘন পোস্ট করে তাকে শুভেচ্ছা জানাল আরসিবি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের অফিসিয়াল পেজে বিরাটকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লেখা হয়, ‘সেই মানুষটি যিনি রেড এন্ড গোল্ড জার্সিতে তার রক্ত, ঘাম ঝরিয়েছেন। মিশে আছে তার চোখের জল। আমাদের নেতা এবং মহানায়ক। বিরাট কোহলিকে জন্মদিনের শুভেচ্ছা। আজকের দিনটি উপভোগ কর ক্যাপ্টেন।”

ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী কোহলিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লেখেন, “এমন একজন মানুষ যিনি ফিটনেসকে এক অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন। যার কাজের প্রতি নিষ্ঠা এবং একাগ্রতা তাকে অল্প বয়সেই সাফল্যের চূড়ায় পৌঁছে দিয়েছে। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। ঈশ্বর তোমার মঙ্গল করুন।”

ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকেও বিরাট কোহলিকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। অনিল কুম্বলে, যুবরাজ সিং থেকে শিখর ধাওয়ান, হরভজন সিং কিং কোহলিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রত্যেকেই। আন্তর্জাতিক ক্রিকেটে ৭০টি শতরানের (ওয়ানডে ৪৩/ টেস্ট ২৭) মালিককে তার জন্মদিনে কুর্নিশ জানাল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসিও।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

For Rural Youth, Mental Health Care Can Be Tough to Find

Thu Nov 5 , 2020
Latest Mental Health News WEDNESDAY, Nov. 4, 2020 (HealthDay News) While young Americans’ mental health appears to be getting worse, the places where help is needed most appear to have the fewest resources. A new study published in JAMA Network Open found that rural areas of the United […]

Breaking News

Recent Posts