সাইনার মতো দেখতে পরিণীতি চোপড়া! ভাইরাল নতুন লুক-এর ছবি

নিজস্ব প্রতিবেদন– সাইনা নেহওয়ালের বায়োপিকে অভিনয় করবেন পরিণীতি চোপড়া। এই খবর পুরনো। তবে পরিণীতি চোপড়াকে এই বায়োপিকে কতটা সাইনার মতো দেখাবে, তা নিয়ে দ্বন্দ্ব ছিল। সাইনা নেহওয়াল অবশ্য পরিণীতির লুক নিয়ে সন্তুষ্ট। এই বায়োপিকে সাইনার ভূমিকায় পরিণীতির লুক সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর সেই লুক-এ পরিণীতি চোপড়ার ছবি শেয়ার করেছেন সাইনা নিজেও। সাইনা তাঁর টুইটার হ্যান্ডেল থেকে পরিণীতির নতুন লুক রিটুইট করেছেন। তার পর থেকেই পরিণীতির সেই ছবি ভাইরাল হয়েছে। 

আরও পড়ুন–  IPL 2020: বোল্ট-বুমরাহর দাপটে দিল্লিকে হারিয়ে ফাইনালে মুম্বই

সাইনার বক্তব্য, এই ছবিতে পরিণীতিকে একেবারে তাঁর মতো দেখাচ্ছে। তিনি #sainamovie দিয়ে লিখেছেন, আমার মতো পরিণীতি চোপড়া। সেই ছবিতে পরিণীতিকে দেখা যাচ্ছে ছোট চুলে হেয়ারব্যান্ড পরে। তাঁর ফেসিয়াল এক্সপ্রেশন যেন অনেক কিছুই বলে দিচ্ছে। প্রথমে ঠিক ছিল, সাইনার বায়োপিকে অভিনয় করবেন শ্রদ্ধা কাপুর। কিন্তু পরে জানা যায়, শ্রদ্ধা নয়, পরিণীতিকেই দেখা যাবে পর্দার সাইনা হিসাবে। গত বছর থেকেই এই সিনেমার শুটিং শুরু করেছেন সাইনা। গত এক বছর ধরেই সাইনার সঙ্গে সময় কাটাচ্ছেন পরিণীতি। সিনেমায় অভিনয়ের আগে সাইনার জীবন নিয়েও বিস্তর পড়াশোনা করেছেন তিনি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমোদনে কলেজ-বিশ্ববিদ্যালয় খুলতে নির্দেশিকা UGC-র

Thu Nov 5 , 2020
নিজস্ব প্রতিবেদন: দেশজুড়ে কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলার জন্য নির্দেশিকা জারি করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC)।  কোভিডের লকডাউন পর্ব থেকে টানা বন্ধ কলেজ-বিশ্ববিদ্যালয়। এবার তা খোলার প্রক্রিয়া শুরু হচ্ছে। ইউজিসি-র নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্য সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে কনটেনমেন্ট জোনের বাইরে শিক্ষা প্রতিষ্ঠান খোলা যেতে পারে। উল্লেখ্য, ইউজিসি-র নির্দেশিকায় অনুমোদন দিয়েছে […]

Breaking News

Recent Posts