Kamla Haris become the first Indian origine vice-president| মার্কিন যুক্তরাষ্ট্রে নজির, দেশের প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস

নিজস্ব প্রতিবেদন: জীবনে তিনবার প্রেসিডেন্ট নির্বাচনে লড়ে শেষপর্যন্ত সফল হলেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জো বাইডেন। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র পেল প্রথম মহিলা, কৃষ্ণাঙ্গ ও ভারতীয় বংশোদ্ভূত এক ভাইস প্রেসিডেন্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতি নির্বাচিত হলেন কমলা হ্যারিস।

গত অগাস্টেই বাইডেন ঘোষণা করেন, ডেমোক্রাটদের লড়াইয়ে জয় এলে কমলা হ্যারিসই হবেন ভাইস প্রেসিডেন্ট। ব্যাটেলগ্রাউন্ড পেনসিলভেনিয়ার লড়াইয়ে জিতে হোয়াইট হাউসে ঢোকার ছাড়পত্র পেয়ে গেলেন বাইডেন। আর একইসঙ্গে কমলাও পা বাড়ালেন সাদা বাড়ির দিকে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে কমলা হ্যারিসই হবেন প্রথম মহিলা উপরাষ্ট্রপতি। পাশাপাশি একজন কৃষ্ণাঙ্গ ও ভারতীয় বংশোদ্ভূত মহিলা।

ক্যালিফোর্নিয়ার সেনেটর কমলা হ্যারিস এর আগে একাধিক রেকর্ড ভেঙেছেন। তিনিই সানফ্রান্সিকোর প্রথম মহিলা ডিস্ট্রিক্ট অ্যাটর্নি।

বিস্তারিত আসছে…



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

৫০০ বছরের অপেক্ষার অবসান! দীপাবলিতে রাম জন্মভূমিস্থলে জ্বলে উঠবে ৫ লাখ প্রদীপ

Sat Nov 7 , 2020
উত্তরপ্রদেশে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রতি বছর অযোধ্যায় পালন করা হয় দ্বীপোত্সব Source link

Breaking News

Recent Posts