আইপিএল শেষ, দুবাই থেকে ‘নিউ নরম্যাল’ অস্ট্রেলিয়া সফরে উড়ে গেল টিম ইন্ডিয়া

নিজস্ব প্রতিবেদন:  আমিরশাহি থেকে অস্ট্রেলিয়া।  দুবাই থেকে ডনের দেশে। আইপিএল শেষে আড়াই মাসের লম্বা অস্ট্রেলিয়া সফরে উড়ে গেল ভারতীয় ক্রিকেট দল। করোনা পরবর্তী সময়ে অস্ট্রেলিয়া সফর দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছে টিম ইন্ডিয়া। 

নিউ নরম্যাল টিম ইন্ডিয়া। সেফটি কিট বলা ভাল পিপিই কিট পরে কোহলি অ্যান্ড কোম্পানি। দুবাইয়ে হোটেল থেকে বিমানবন্দরে নানান মুডে দেখা গেল কেএল রাহুল, উমেশ যাদব, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া থেকে মায়াঙ্ক আগরওয়ালদের। তিন ফরম্যাটের জন্য ৩০ জন ক্রিকেটার একসঙ্গে অস্ট্রেলিয়া রওনা দিলেন।

 

 

 

 

আমিরশাহিতে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে আইপিএল খেলছেন ক্রিকেটাররা। দুবাই থেকে অস্ট্রেলিয়া পৌঁছে সিডনিতে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন পর্ব কাটানোর সঙ্গে সঙ্গেই প্রস্তুতি নেবেন ক্রিকেটাররা। নভেম্বর মাসের ২৭ তারিখ থেকে শুরু হচ্ছে ভারতীয় ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর। তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ, তিন ম্যাচের টি -টোয়েন্টি সিরিজ আর চার টেস্টের সিরিজ খেলবে ভারত।

একনজরে দেখে নিন সম্পূর্ণ সফর সূচি-

প্রথম একদিনের ম্যাচ- ২৭ নভেম্বর (সিডনি ক্রিকেট গ্রাউন্ড)
দ্বিতীয় একদিনের ম্যাচ- ২৯ নভেম্বর  (সিডনি ক্রিকেট গ্রাউন্ড)
তৃতীয় একদিনের ম্যাচ- ১ ডিসেম্বর (মানুকা ওভাল, ক্যানবেরা)

প্রথম টি-টোয়েন্টি ম্যাচ- ৪ ডিসেম্বর (মানুকা ওভাল, ক্যানবেরা)
দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ- ৬ ডিসেম্বর (সিডনি ক্রিকেট গ্রাউন্ড)
তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ- ৮ ডিসেম্বর (সিডনি ক্রিকেট গ্রাউন্ড)

এরপর ডিসেম্বরের মাঝামাঝি শুরু হবে চার ম্যাচের টেস্ট সিরিজ-
প্রথম টেস্ট : ১৭-২১ ডিসেম্বর (অ্যাডিলেড ওভাল, দিন-রাতের টেস্ট)
দ্বিতীয় টেস্ট : ২৬-৩০ ডিসেম্বর (মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড)
তৃতীয় টেস্ট: ৭-১১ জানুয়ারি, ২০২১ (সিডনি ক্রিকেট গ্রাউন্ড)
চতুর্থ টেস্ট:  ১৫-১৯ জানুয়ারি, ২০২১ (গাব্বা, ব্রিসবেন)

অ্যাডিলেড ওভালে প্রথম টেস্ট খেলে দেশে ফিরে আসবেন বিরাট কোহলি। বিরাট কোহলির পিতৃত্বকালীন ছুটি মঞ্জুর করেছে বিসিসিআই।

আরও পড়ুন – দুবাই থেকে দেশে ফিরছেন রোহিত শর্মা! ভারতীয় দলের সঙ্গে সিডনি যাচ্ছেন না ‘হিটম্যান’

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Once Begun, Insomnia Is Tough to Shake: Study

Thu Nov 12 , 2020
By Cara Murez HealthDay Reporter TUESDAY, Nov. 10, 2020 (HealthDay News) Tossing, turning and can’t fall asleep? The answer isn’t waiting it out — it’s getting help so your insomnia doesn’t persist, a new Canadian study shows. Among more than 3,000 adults followed for five years, researchers found that 37.5% […]

Breaking News

Recent Posts