Sourav Ganguly celebrates Diwali, share picture on Instagram

নিজস্ব প্রতিবেদন: সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানালেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। শনিবার টুইটে এক শুভেচ্ছাবার্তায় মহারাজ লেখেন, সবাইকে দীপাবলির শুভেচ্ছা। আলোর এই উত্সব যেন সবার জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে আনে।

আরও পড়ুন-আলোর উত্সবে সামিল অস্ট্রেলিয়াও, দীপাবলিতে আলোকিত সিডনির অপেরা হাউস

উল্লেখ্য, আইপিএল উপলক্ষ্যে এতদিন দুবাইয়ে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। গত ৪ নভেম্বর তিনি দুবাই উড়ে যান। সেখান থেকে ফিরে এসেছেন সম্প্রতি। শনিবার দীপাবলিতে মেয়ে সানার সঙ্গে আলোর উত্সবে মাতলেন। সেই ছবি পোস্ট করলেন ইনস্টগ্রামে।

উল্লেখ্য, দীপাবলি উপলক্ষ্যে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন, বিরাট কোহলি, সুরেশ রায়না, বীরেন্দ্র সহবাগ, সাইনা নেহওয়ালের মতো তারকা।

আরও পড়ুন-টালিগঞ্জের করুণাময়ী কালীমন্দিরের আড়ালে লুকিয়ে সন্তান বিয়োগের মর্মস্পর্শী কাহিনী

সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে ও সমৃদ্ধি কামনা করে বিরাট কোহিল বলেন, এবার শব্দবাজি পোড়াবেন না।  বাড়িতেই সবার সঙ্গে প্রদীপ জ্বালিয়ে এবার দীপাবলি পালন করুন।

সুরেশ রায়না টুইট করেছেন, যেসব সেনা তাদের পরিবার থেকে দূরে রয়েছেন তাদের জন্য বিশেষ দীপাবলির শুভেচ্ছা জানাই। 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

''আপনি ক্রিকেটার, হিন্দুদের ধর্মগুরু নন'', বিরাট কোহলিকে নজিরবিহীন আক্রমণ

Sun Nov 15 , 2020
নিজস্ব প্রতিবেদন– প্রতিটি উত্সবের সময়ই তাঁর বার্তা আসে। দেশবাসীক শুভেচ্ছা জানান তিনি। তবে এবার সারা বিশ্বের পরিস্থিতি একেবারে আলাদা। কোভিড হানায় মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত। দীর্ঘদিন লকডাউনে থাকার ফলে মানসিক অবস্থাও বেশ খারাপ। তার মধ্যে উত্সবের মরশুমে মানুষ প্রিয়জনদের সঙ্গে আনন্দে মেতে উঠে একটু চাঙ্গা হতে চেয়েছিল। কিন্তু সেখানেও বাধা। করোনার […]

Breaking News

Recent Posts