Bangladesh PM Seikh Hasina mourns Soumitra Chatterjee’s death

নিজস্ব প্রতিবেদন: নক্ষত্রপতন। রবিবার টানা ৪০ দিনের লড়াই থামালেন সৌমিত্র চট্টোপাধ্যায়। ‘অপু’-র প্রয়াণে শোকস্তব্ধ বাংলার মানুষ। সেই শোকে সামিল হলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকাহত হাসিনা লিখেছেন, অভিনয় জগতে এক বিরাট শূন্যতার সৃষ্টি হল। তবে তাঁর কাজের মাধ্যমে মানুষের হৃদয়জুড়ে থাকবেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর আত্মার শান্তি কামনা করি। তাঁর পরিবার পরিজনদেরও গভীর সমবেদনা জানাই।

আরও পড়ুন-ছবি-সংসারের ঘরে-বাইরে এক অপরাজিত অভিযান

বুধবার বিকেলের পর থেকেই চিকিৎসকদের নিয়ন্ত্রণের বাইরে চলে যান এই বর্ষীয়ান অভিনেতা। করোনাই যেন অনুঘটকের মতো সৌমিত্রকে এগিয়ে নিয়ে গেল সেই না-ফেরার দেশে। তবে অনেকরকম জটিলতাও দেখা গিয়েছিল শরীরে। চিকিৎসকদের সূত্রে জানা যাচ্ছে, মাল্টিঅর্গান ফেলিওর, ব্রেনডেথ হয়ে মৃত্যু হয়েছে সৌমিত্রের!

রবিবার সকালে হাসপাতাল থেকে জানানো হয়, মৃত্যু হয়েছে সৌমিত্রের। ৪০ দিন ধরে বেলভিউতে ভর্তি ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। খুব স্বাভাবিক ভাবেই তাই করোনামুক্ত শরীর একটু-একটু করে হারাতে বসেছিল রোগের সঙ্গে লড়াইয়ের ক্ষমতা। ফলে তাঁকে দীর্ঘদিন লাইফ সাপোর্টে রাখতেও হয়েছিল।

আরও পড়ুন-সৌমিত্রর প্রয়াণে বাংলায় শোকবার্তা প্রধানমন্ত্রীর, টুইট শাহ-নাড্ডার

৫ অক্টোবর কোভিড টেস্টের রিপোর্ট আসে সৌমিত্রের। পরের দিন বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। কোভিড-মুক্ত হন তিনি। শারীরিক অবস্থার খানিক উন্নতির কথাও জানানো হয় হাসপাতালের তরফে। তবে শেষ পর্যন্ত বাধ সাধল কো-মর্বিডিটি ফ্যাক্টর। একের পর এক অঙ্গ নিষ্ক্রিয় হতে থাকল। কোভিড-এনসেফ্যালোপ্যাথিই এর কারণ বলে জানান চিকিৎসকেরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Towards Cervical Cancer elimination in the Americas

Sun Nov 15 , 2020
On the occasion of the launch of the Global Strategy for the Elimination of Cervical Cancer,  adopted by the World Health Assembly in November 2020, PAHO/WHO is organizing a regional event to present this global strategy, and review progress with the Regional Action Plan on the Prevention and Control of Cervical […]

Breaking News

Recent Posts