‘ফেলুদা’-কে শ্রদ্ধার্ঘ কলকাতা নাইট রাইডার্সের

নিজস্ব প্রতিবেদন: আপামর বাঙালির একটাই প্রার্থনা ছিল, ‘ফাইট, ফেলুদা ফাইট।’ প্রিয় ‘ক্ষিদ্দা’ ঠিক জিতে যাবেন এই লড়াইটা। আশায় বুক বেঁধেছিল সবাই। কিন্তু না, এবার পরাজিত হলেন ‘অপু’। দীর্ঘ লড়াইয়ের পর রবিবার হার মানলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গে শেষ হল বাংলা চলচ্চিত্রের একটা যুগ।

শোকস্তব্ধ বাঙালি। শোকবিহ্বল সাধারণ মানুষ থেকে রাজনীতিবিদ, বাধভাঙা আবেগে সবাই সিক্ত। প্রিয় তারকার প্রয়াণে বাঙালির মন আজ কাঁদছে। কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে  দুবারের আইপিএল চ্যাম্পিয়ন কেকেআর।

টুইটারে কেকেআর পোস্ট করে লিখেছে, “গুডবাই ফেলুদা”। ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর চিরশান্তি কামনা করেছে কিং খানের কলকাতা নাইট রাইডার্স।

আরও পড়ুন –  জাতীয় নির্বাচক হওয়ার দৌড়ে এগিয়ে অজিত আগারকর!  

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

রাহুলের প্রতি ক্ষোভ উগরে দিলেন আরজেডি নেতা, ঘর নিয়ে ক্ষুব্ধ কপিলও

Mon Nov 16 , 2020
নিজস্ব প্রতিবেদন: বিহার-ভোটের ফলাফল বিশ্লেষণ করে বোঝা যাচ্ছে, কংগ্রেসের জন্যই বিহারে একটুর জন্য ক্ষমতা দখল করতে পারল না মহাজোট। এটা কিছুতেই মেনে নিতে পারছেন না আরজেডি নেতারা। কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে প্রকাশ্যেই তাঁরা এ নিয়ে মন্তব্য করতে শুরু করে দিয়েছেন। শুধু কংগ্রেস দলটি নয়, স্বয়ং রাহুল গান্ধীর দিকেও ছুটে যাচ্ছে […]

Breaking News

Recent Posts