ফের সেই উত্তরপ্রদেশ! সাত বছরের মেয়ের উপর নারকীয় অত্যাচার ১৪-র কিশোরের

নিজস্ব প্রতিবেদন– ধর্ষকদের স্বর্গরাজ্য উত্তরপ্রদেশ। আরও একবার যোগী আদিত্যনাথের রাজ্যে ধর্ষণের ঘটনা ঘটল। এবার সাত বছরের বাচ্চা মেয়ের উপর নারকীয় অত্যাচার করল ১৪ বছরের কিশোর। ফতেপুরের বিনকি গ্রামের থানর অন্তর্গত একটি গ্রামে এমন ঘটনা ঘটেছে। ধর্ষণের পর বাচ্চা মেয়েটিকে জঙ্গলে ফেলে রেখে পালায় সেই কিশোর। বুধবার রাতে এই ঘটনা ঘটেছে। সেই কিশোরকে হেফাজতে রেখেছে পুলিস।

আরও পড়ুন–  বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন! দেহ ছুঁড়ে ফেলা হল ট্রেনের বাইরে!

স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বাচ্চা মেয়েটিকে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিত্সকরা। বিনকি থানার ওসি সত্যেন্দ্র সিং জানিয়েছেন, অনেকক্ষণ ধরেই মেয়েটিকে খুঁজে পাচ্ছিল না তার পরিবারের লোকজন। এর পরই পুলিসের কাছে আসেন তাঁরা। চারপাশে খোঁজখুজির পর নিকটবর্তী জঙ্গলে অচৈতন্য অবস্থায় বাচ্চা মেয়েটিকে খুঁজে পায় পুলিস। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ডার্বির অপেক্ষায় মহারাজ, হাবাসের জন্য এটিকে মোহনবাগানকে নিয়ে আশাবাদী সৌরভ

Thu Nov 19 , 2020
নিজস্ব প্রতিবেদন: দেশের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী ক্লাব গতবারের আই লিগ চ্যাম্পিয়ন মোহনবাগানের সঙ্গে এবার গাঁটছড়া বেঁধেছে গতবারের আইএসএল চ্যাম্পিয়ন এটিকে। প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্ট এবং এটিকে মোহনবাগানের অন্যতম কর্ণধার সৌরভ গাঙ্গুলি মনে করেন হাবাস ফ্যাক্টরই এটিকে মোহনবাগানের সাফল্যের রসায়ন। বৃহস্পতিবার আইএসএলের লেটস ফুটবল লাইভ শো-তে সৌরভ বলেন, […]

Breaking News

Recent Posts