মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে দিল আইসিসি

নিজস্ব প্রতিবেদন: ২০২২ সালে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে না। পরের বছরে পিছিয়ে দিল আইসিসি। মহিলাদের ৫০ ওভারের বিশ্বকাপ, কমনওয়েলথ গেমস এবং পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের চাপেই ২০২২ সাল থেকে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে দেওয়া হল ২০২৩ সালে। এমনটাই  জানিয়েছে আইসিসি।

২০২২ সালের নভেম্বর মাসে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। আপাতত সেটি স্থগিত করা হয়েছে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে টুর্নামেন্ট হবে বলে জানিয়েছে আইসিসি। ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফাইনাল ২৬ ফেব্রুয়ারি, ২০২৩।

 

নিউ জিল্যান্ডে মহিলাদের ৫০ ওভারের বিশ্বকাপ হওয়ার কথা ছিল ২০২১ সালে। কিন্তু করোনার জন্য সেটি স্থগিত হয়ে যায়। ২০২২ সালে সেই টুর্নামেন্ট হবে। মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে দেওয়ার একটি অন্যতম কারণ হিসেবে ধরা হচ্ছে। পাশাপাশি ২০২২ সালে ইংল্যান্ডের বার্মিংহামে কমনওয়েলথ গেমসে প্রথমবার মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেট অন্তর্ভুক্ত হয়েছে। আর সেই কারণেই টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৩ সালে করা হয়েছে বলেও মত অনেকেরই।

 

আরও পড়ুন –

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Tickets For Two ODIs And Three T20Is Sold Out, Limited Seats Available For Tour-Opener । করোনা আবহেও ক্যাঙারুর দেশে টিকিটের হাহাকার! নিমেষে উধাও ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টিকিট

Fri Nov 20 , 2020
নিজস্ব প্রতিবেদন: করোনা উদ্বেগের মাঝেও ডনের দেশে  ভারত-অস্ট্রেলিয়া সিরিজ ঘিরে উন্মাদনা তুঙ্গে। দুই দেশের বাইশ গজে ব্যাট-বলের ব্যাটেল দেখার অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। তাঁরা যে কতটা উদগ্রীব তার প্রমাণ মিলল ভারত-অস্ট্রেলিয়া ওয়ান ডে এবং টি টোয়েন্টি ম্যাচের টিকিট বিক্রিতে। ২৪ ঘণ্টাতেই শেষ হয়ে গেল পাঁচটি ম্যাচের টিকিট। অবশিষ্ট এক ম্যাচের টিকিট […]

Breaking News

Recent Posts