ডার্বি জিততে খোলা মনে মাঠে নামতে চান কৃষ্ণা-সন্দেশরা

নিজস্ব প্রতিবেদন:  মহাযুদ্ধের জন্য তৈরি হচ্ছে এটিকে মোহনবাগানও। কেরালা ব্লাস্টার্সকে প্রথম ম্যাচে হারিয়ে মনোবল তুঙ্গে রয় কৃষ্ণাদের। ডার্বি জিততে খোলা মনে মাঠে নামতে চান রয় কৃষ্ণা। আর প্রথমবার ডার্বি খেলতে নামার আগে আবেগে ভাসতে রাজি নন সন্দেশ ঝিঙ্গান।

 

ডার্বিতে এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামার আগে রয় কৃষ্ণা বলেন, “ইস্টবেঙ্গলের এই কোচ ফাউলারের দলের বিরুদ্ধে কখনও মাঠে নামেনি।  তবে ওর সঙ্গে আমি তিন মাস ছিলাম।  একেবারে ফুটবল কেরিয়ারের শুরুর দিকে। ট্রায়াল দিতে গিয়েছিলাম কুইন্সল্যান্ড ফিউরিতে। ওখানকার কোচ ছিলেন। ইস্টবেঙ্গলের কোনও বিদেশিকে চিনি না। শুধু বলবন্ত আর শেহনাজের সঙ্গে খেলার অভিজ্ঞতা আছে। ইস্টবেঙ্গলের এই রক্ষণের বিরুদ্ধে কখনও খেলিনি। এটা আমার পক্ষে সুবিধাই হবে বলে মনে করি। কারণ চিনলে বা জানলে চিন্তা হতো। এখন খোলা মনে মাঠে নামতে পারব। ডার্বির গুরুত্ব আমার জানা। ব্যক্তিগতভাবে মনে করি এটা লিগের একটা গুরুত্বপূর্ণ ম্যাচ। যে ম্যাচটা জিততেই হবে।”

 

সন্দেশ ঝিঙ্গান বলেছেন, “কলকাতা ডার্বি শুধু ভারতের নয়, বিশ্বের অন্যতম সেরা ডার্বি। আমি কখনও মাঠে বসে এই ম্যাচ দেখিনি বা খেলিনি। সব ফুটবলারের স্বপ্ন থাকে এই ম্যাচে অংশ নেবার। সমর্থকদের কাছে এই ম্যাচের গুরুত্ব আলাদা। আমি অবশ্য আবেগে ভেসে যেতে রাজি নই। অন্য ম্যাচের মতোই এই ম্যাচের গুরুত্ব আমার কাছে। ভালো খেলতে হবে, জিততে হবে। প্রতিপক্ষকে গোল করতে না দিয়ে অপরাজিত থেকে ড্রেসিং রুমে ফিরতে চাই।”

 

আরও পড়ুন – ISL 2020-21: মিশন ডার্বি, অভিনব প্রযুক্তিতে অনুশীলন ইস্টবেঙ্গলের

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Lalu Prasad Yadav calls NDA MLAs to abstain from Speaker's election in Bihar Assembly!

Wed Nov 25 , 2020
নিজস্ব প্রতিবেদন: বিহার বিধানসভার স্পিকার নির্বাচনে জয়ী হয়েছেন বিজেপি বিধায়ক বিজয়কুমার সিনহা। ভোটগ্রহণের আগে লালু প্রসাদ যাদব এনডিএ বিধায়কদের ভোট দানে বিরত থাকার অনুরোধ করেন। এমন অভিযাগে তোলপাড় হল রাজ্য রাজনীতি। আরও পড়ুন-২০২১ সালে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সিলেবাস কমছে ৩০-৩৫ শতাংশ, ঘোষণা পার্থর রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী […]

Breaking News

Recent Posts