পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজমের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনলেন পাক যুবতী

নিজস্ব প্রতিবেদন: পাকিস্তান ক্রিকেটে ফের অশান্তি। পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজমের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনলেন পাক যুবতী। যৌন হেনস্থা, শারীরিক নির্যাতন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ, একের পর এক রীতিমতো চমকে দেওয়ার মত অভিযোগ করলেন এই যুবতী যিনি নিজেকে বাবরের ছোটোবেলার বন্ধু বলেও দাবি জানান। 

তিনি লাহোরে রীতিমতো সাংবাদিক বৈঠক করে এই ঘটনা সর্বসমক্ষে ফাঁস করেন। যুবতী এও জানান যে তিনি বাবরের সঙ্গে থাকাকালীন গর্ভবতীও হয়ে পড়েন। এই মুহুর্তে বাবর পাকিস্তান দলের সঙ্গে নিউজিল্যান্ডে আছেন। বাবর এই মুহুর্তে বিশ্বের অন্যতম সেরা প্রতিভাবান ব্যাটসম্যান এবং পাকিস্তানের সেরা সম্ভাবনা। কিছুদিন আগেই পাকিস্তানের অধিনায়ক হয়েছেন এবং তাঁর উপরেই অনেকটা নির্ভর করছে পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ। 

কিন্তু এইধরণের অভিযোগ নিশ্চিত করেই তাঁর কেরিয়ারকে প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করিয়ে দেবে। ওই যুবতী বলেন যে ২০১১ সালে বাবর তাকে বাড়ি থেকে পালাতে সাহায্য করেন এবং বিভিন্ন জায়গায় রাখতেন। তবে বিয়ের কথা বললেই পিছিয়ে যেতেন। 
পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

মোদীর 'বঙ্গবার্তা'য় এবার ঋষি অরবিন্দ ও বাংলা কবিতা

Sun Nov 29 , 2020
নিজস্ব প্রতিবেদন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’-এর শেষপর্বে আজ উঠে এল ঋষি অরবিন্দ প্রসঙ্গ। তাঁর ‘ভোকাল ফর লোকাল’এর পক্ষে বলতে গিয়ে তিনি টেনে আনলেন অরবিন্দ ঘোষের কথা। উনিশ শতকের কবি মনমোহন বসুর লেখা একটা কবিতাও বাংলায় পড়ে শোনান তিনি। বলেন, জীবনের সাধারণ থেকে সাধারণতম জিনিসের জন্য বিদেশি দ্রব্যের উপর […]

Breaking News

Recent Posts