হু হু করে বাড়ছে করোনা রোগী, ভরসা পিচবোর্ডের বিছানা?

নিজস্ব প্রতিবেদন: রোজ রেকর্ড করোনা আক্রান্ত রোগীর হদিশ মিলছে সারা দেশ জুড়ে। স্বভাবতই প্রত্যেক হাসপাতালে অধিক করোনা রোগী। তাই অভিনব উপায়ে রোগীদের জন্য পিচবোর্ডের বেড তৈরি করেছেন ভিওয়াড়ীর বিক্রম ধাওয়ান ও তাঁর ভাই।
ইতিমধ্যেই দিল্লি সরকার একটি আধ্যাত্মিক কেন্দ্রে ১০ হাজার পিচবোর্ডের বেড বসিয়েছে। মুম্বইয়ের হাসপাতালও কোভিড রোগীদের জন্য পিচবোর্ডের বেডের পদ্ধতি গ্রহণ করতে চলেছে।

আরও পড়ুন: একদিনে ১৮ হাজার আক্রান্ত, দেশে কোভিডের কবলে মোট ৫ লাখ

আমেরিকার একটি জার্নালে মার্চে প্রকাশ হয়েছিল যে পিচবোর্ডে করোনাভাইরাস মাত্র ২৪ ঘন্টা বেঁচে থাকতে পারে। কিন্তু লোহা কিংবা কাঠের বিছানায় করোনাভাইরাস ৪ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। ধাওয়ানের কথা অনুযায়ী, এই বেডগুলি জলের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়না এবং এগুলি ৩০০ কিলোগ্রাম পর্যন্ত ওজন নিতে পারে।
এমনকি এই বিছানা গুলিকে সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া যায়। একজন সহজেই মিনিটের মধ্যেই বিছানাটি তৈরি করে নিতে পারেন। বিক্রম ধাওয়ান জানিয়েছেন লকডাউনেই বাড়িতে বসে তিনি ও তাঁর ভাই এই ডিজাইন তৈরি করেছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Consumer News In Hindi : YES Bank launches special facility in view of corona epidemic, now open digital savings account sitting at home | कोरोना महामारी को देखते हुए YES बैंक ने शुरू की खास सुविधा, अब घर बैठे खोलें डिजिटल सेविंग्स अकाउंट

Sat Jun 27 , 2020
e-KYC और वीडियो वेरिफिकेशन के जरिए यह अकाउंट खोला जा सकेगा यस बैंक सेविंग अकाउंट पर 6% सालाना तक ब्याज दे रहा है दैनिक भास्कर Jun 27, 2020, 10:30 PM IST नई दिल्ली. कोरोनावायरस महामारी की वजह से लोग घर से निकलने व सार्वजनिक जगहों पर जाने से कतरा रहे […]

Breaking News

Recent Posts