লন্ডনের হ্যাভলক এবার থেকে ‘গুরু নানক রোড’!

নিজস্ব প্রতিবেদন: লন্ডনের একটি রাস্তার নাম পরিচিত হতে চলেছে গুরু নানকের নামে! 

পশ্চিম লন্ডনের হ্যাভলক রোড এত দিন ধরে হেনরি হ্যাভলকের নামাঙ্কিত ছিল। ওই রাস্তাটিই ‘গুরু নানক রোড’ হিসেবেপরিচিত হতে চলেছে। 

কেন এমন ভাবনাচিন্তা করল লন্ডন? জানা গিয়েছে, এই হ্যাভলক রোড এলাকা শিখ জনবসতিপূর্ণ। এই রাস্তাতেই রয়েছে লন্ডনের সব চেয়ে বড় গুরুদ্বার। তাই এই রাস্তার নাম গুরু নানকের নামেই রাখার সিদ্ধান্ত নেওয়া হল।

গুরু নানকের ৫৫১ তম জন্মদিনে এই ঘোষণা করা হল। জানানো হয়েছে, ২০২১-এর শুরু থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে।

জুন মাসেই হ্যাভলক রোডকে গুরু নানক রোডে পরিণত করার চিন্তা-ভাবনা করা হয়। বিষয়টি জানানো হয় স্ট্রিট নেমিং কাউন্সিলকে।
এ ক্ষেত্রে স্ট্রিট নেমিং কাউন্সিল সমস্ত প্রোটোকল মেনেই নাম বদল প্রক্রিয়া শুরু করে।

বিশ্ব জুড়ে শিখধর্মাবলম্বীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানান।

 

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

জুটিতে লুটি! অজিদের বিরুদ্ধে রেকর্ড হার্দিক-জাদেজা জুটির

Wed Dec 2 , 2020
নিজস্ব প্রতিবেদন:  অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে ক্যানবেরার মানুকা ওভালে ব্যাট হাতে বাইশ গজে জ্বলে উঠলেন হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজা জুটি। ষষ্ঠ উইকেটে ঝড় তুললেন তাঁরা। ১০৮ বলে ১৫০ রান তোলে এই জুটি। সেইসঙ্গে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ষষ্ঠ উইকেটে সর্বাধিক রানের পার্টনারশিপ করে ফেললেন এই ভারতীয় জুটি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের […]

Breaking News

Recent Posts