ডনের দেশে এবার কোহলিদের সামনে টি-টোয়েন্টি চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদন: অস্ট্রেলিয়া সফরে একদিনের সিরিজের পর এবার বিরাটদের সামনে টি-টোয়েন্টি চ্যালেঞ্জ। বুধবার ক্যানবেরার মানুকা ওভালে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ বাঁচানোর পর শুক্রবার একই ভেন্যুতে টি-টোয়েন্টি সিরিজে অভিযান শুরু করবে কোহলির দল।

একদিনের সিরিজ একপেশে হলেও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ডনের দেশে ওয়ান ডে সিরিজে হারের বদলা টি-টোয়েন্টি সিরিজের নিতে তৈরি কোহলি অ্যান্ড কোম্পানি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে কী হতে পারে ভারতের প্রথম একাদশ- শিখর ধাওয়ানের সঙ্গে ওপেনে মায়াঙ্কা আগরওয়াল। আইপিএলে দুজনেই ভালো ফর্মে ছিলেন। তবে একদিনের সিরিজে পাঁচ নম্বরে নেমে ব্যাট হাতে তেমন চমক দেখাতে পারেননি আইপিএলে অরেঞ্জ ক্যাপ জয়ী কেএল রাহুল। শিখর ধাওয়ান এর সঙ্গে তাই ওপেনিংয়ে রাহুল ফিরতে পারেন। রোহিত শর্মাও নেই তাই অভিজ্ঞ রাহুল তাঁর পছন্দের জায়গায় ব্যাটিং করতে পারেন কুড়ি-বিশের লড়াইয়ে।

তিনে বিরাট কোহলি, চারে সম্ভবত শ্রেয়স আইয়ার। ওয়ান ডে সিরিজে রান পাননি তাই শ্রেয়সকে বিশ্রাম দিয়ে মনীশ পান্ডেকেও খেলাতে পারেন বিরাট। ওয়ান ডে সিরিজের দুরন্ত ব্যাটিংয়ের পর টি-টোয়েন্টিতেও হার্দিকের ব্যাটের দিকেই তাকিয়ে থাকবে থাকবেন ক্যাপ্টেন কোহলি। সঙ্গে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা তো রয়েছেনই। তিন পেসার সম্ভবত দীপক চাহার, টি নটরাজন এবং মহম্মদ শামি। বুমরাহকে প্রথম টি-টোয়েন্টিতে বিশ্রাম দেওয়া হতে পারে। স্পিনার হিসেবে জাদেজার সঙ্গী হতে পারেন ওয়াশিংটন সুন্দর।

 

আরও পড়ুন – মেসি এখনও পাননি, রোনাল্ডো জিতে নিলেন ‘গোল্ডেন ফুট’ পুরস্কার

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

AIIMS director Dr. Randeep Guleria is hopefull of emergency approval of Covid vaccine by December end

Thu Dec 3 , 2020
নিজস্ব প্রতিবেদন: বেশ কয়েকটি করোনা ভ্যাকসিনের ট্রায়াল এখন শেষপর্যায়ে। খোদ প্রধানমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীদের জানিয়েছেন, করোনা ভ্যাকসিন বিতরণের ব্যাপারে পরিকাঠামো তৈরি রাখতে। কিন্তু ভ্যাকসিন আসবে কবে? আরও পড়ুন-জানুয়ারিতে ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের, কত শতাংশ? ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার এনিয়ে দিল্লি এইমস এর ডিরেক্টর রণদীপ গুলেরিয়া জানান, এমাসের শেষ কিংবা জানুয়ারি মাসের […]

Breaking News

Recent Posts