চিঠি দিতে গিয়ে আলাপ, তা থেকেই প্রেম দীপেন রোজিলির

নিজস্ব প্রতিবেদন: ক্রিকেট খেলা মাঠেই হয়, আর তা নিয়েই সাধারণত উজ্জীবিত থাকেন দর্শকেরা। কিন্তু গ্যালারিও যে কখনও মাঠের খেলোয়াড়়দের ওপর থেকে আলো টেনে নিতে পারে, তা জানা যেত না, যদি না এই সেদিন ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের দিন গ্যালারিতে এক ভারতীয় তরুণ এক অস্ট্রেলীয় তরুণীর সঙ্গে চুম্বন ও আলিঙ্গনে আবদ্ধ হতেন! 

ভারতীয় তরুণের নাম দীপেন মান্ডালিয়া, অস্ট্রেলীয় তরুণীর নাম রোজিলি উইমবুশ। অস্ট্রেলিয়ায় একদিনের আন্তর্জাতিকের সিরিজ খেলছে ভারত। সিরিজের দ্বিতীয় ম্যাচ ছিল সিডনিতে। সেদিন সিডনি মাঠে দর্শক-স্ট্যান্ডে দীপেন প্রেম নিবেদন করে ফেললেন রোজিলিকে! 

স্বভাবতই এ নিয়ে প্রচুর চর্চা হয়েছে বিশ্ব জুড়ে। ভাইরাল হয়ে গিয়েছে তাঁদের আলিঙ্গনাবদ্ধ ছবি। তবে ক্রমে জানা গিয়েছে, তাঁদের মোটেই অনেকদিনের পরিচয় নয়। মাত্র দুবছর আগে দীপেন মান্ডালিয়া অস্ট্রেলিয়া গিয়েছিলেন। সেখানে মেলবোর্নে তিনি যেখানে উঠেছিলেন সেখানে আগে থাকতেন রোজিলি। রোজিলির নামে চিঠি আসত সেই ঠিকানায়। ওই চিঠির সূত্রেই তাঁদের সাক্ষাৎ। প্রথমে কফিপান, শেষে ডিনার। ক্রিকেট নিয়ে তাঁদের দুজনেরই তীব্র আগ্রহ তাঁদের সম্পর্কে অনুঘটকের কাজ করেছে।

সেদিন যে তাঁরা মাঠে ছিলেন, সেটাও দু’দেশের প্রতি সমর্থন নিয়েই। কিন্তু এটা কখনও তাঁদের মধ্যে কোনও দেওয়াল তোলেনি। বরং এটা তাঁরা উভয়েই উপভোগ করেন। তাঁরা মনে করেন, তাঁদের সম্পর্ক লম্বা ইনিংস গড়বে।

আরও পড়ুন: যৌবনমেলা! মুক্ত যৌনতা করোনা সংক্রমণ ছড়াল আমেরিকায়



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Thinking of a person very close to my heart । গুরুকে শ্রদ্ধার্ঘ শিষ্যের, রমাকান্ত আচারেকরকে নিয়ে আবেগঘন পোস্ট সচিনের

Thu Dec 3 , 2020
নিজস্ব প্রতিবেদন: শিক্ষক দিবস হোক কিংবা গুরু পূর্ণিমা প্রতিবছরই দেশে থাকলে রমাকান্ত আচারেকরকে প্রণাম জানিয়ে আশীর্বাদ নিতেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকার। ২০১৯ সালের জানুয়ারি মাসে রমাকান্ত আচারেকরের প্রয়াণের পর থেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুরুকে স্মরণ করেন সচিন। গুরু-শিষ্যের সম্পর্কের এক চিরকালীন দৃষ্টান্ত হয়ে থেকে যাবেন আচারেকর-সচিন জুটি। আচারেকর স্যারের হাত […]

Breaking News

Recent Posts