৮ ডিসেম্বর ভারত বনধের ডাক কৃষক নেতাদের

নিজস্ব প্রতিবেদন: সম্পূর্ণ অরাজনৈতিক কারণে ভারত বনধের ডাক খুব বেশিবার সম্ভবত দেওয়া হয়নি। তেমনই এক ভারত বনধের ডাক দিলেন কৃষক নেতৃত্ব।

কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ৮ ডিসেম্বর দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিলেন দিল্লিতে আন্দোলনরত কৃষকরা। কৃষক সংগঠনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে,  কেন্দ্র যে তিনটি কৃষি আইন এনেছে তা প্রত্যাহার করতে হবে। তা না হলে তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। কৃষক নেতাদের দাবি, বিশেষ সংসদ অধিবেশন ডেকে কেন্দ্রের নতুন কৃষি আইন প্রত্যাহার করতে হবে সরকারকে।

আজ, শুক্রবার ধরলে কৃষকদের বিক্ষোভ-আন্দোলন নবমতম দিনে পড়ল। গতকাল, বৃহস্পতিবার দীর্ঘ বৈঠকের পরও কোনও সমাধানসূত্র মেলেনি। আগামীকাল, ৫ ডিসেম্বর, অর্থাৎ শনিবার ফের বৈঠকে বসার কথা দু-পক্ষের। তার আগেই দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিলেন কৃষকরা।

আরও পড়ুন: ট্রুডো-কাণ্ডের জেরে কানাডার হাইকমিশনারকে তলব ভারতের



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

এই প্রথম প্রকাশ করা হল এল MH-60 রোমিও হেলিকপ্টারের ছবি

Fri Dec 4 , 2020
নিজস্ব প্রতিবেদন: আমেরিকান ডিফেন্স মেজর লোকহিড মার্টিন ভারতীয় নেভির মাল্টিরোল এমএইচ-৬০ হেলিকপ্টারের প্রথম ছবি প্রথমবারের জন্য শেয়ার করলেন। যুদ্ধযান নিয়ে যাঁদের আগ্রহ তাঁদের মধ্যে বিষয়টিতে খুবই সাড়া পড়ে গিয়েছে।  আমেরিকার সঙ্গে ৬ বিলিয়ন ডলারের চুক্তি অনুযায়ী ভারত লোকহিড মার্টিনের থেকে বেশ কয়েকটি এই এমএইচ-৬০ হেলিকপ্টার কিনবে। বলা হচ্ছে, এমএইচ-৬০ অত্যন্ত […]

Breaking News

Recent Posts