ভারতীয় শিবিরে বড় ধাক্কা, টি-২০ সিরিজ থেকে ছিটকে গেলেন রবীন্দ্র জাদেজা

নিজস্ব প্রতিবেদন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে শেষ পর্যন্ত ছিটকেই গেলেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। শুক্রবার ক্যানবেরার মানুকা ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে কনকাশন নিতে হয়েছিল। তাঁর পরিবর্তে মাঠে নেমেছিলেন যুজবেন্দ্র চাহাল। যিনি অনবদ্য বোলিং করে ভারতকে ম্যাচ ম্যাচ জিতিয়েছেন। শুধু তাই নয়, ম্যাচের সেরাও হয়েছেন সেই চাহল। যদিও জাদেজার কনকাকাশন সাবস্টিটিউট নিয়ে তর্ক আরো মাথা চাড়া দেয়। জাদেজার চোট কতটা গুরুতর সেই নিয়ে প্রশ্ন ওঠে।

 

দ্বিতীয় ইনিংস শুরু হওয়ার আগে অস্ট্রেলিয়া কোচ জাস্টিন ল্যাঙ্গার এই নিয়ে রীতিমতো বাগবিতন্ডায় জড়ান ম্যাচ রেফারি ডেভিড বুনের সঙ্গে। বিসিসিআইয়ের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, যে কনকাশন নেওয়া জাদেজা টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। তাঁর জায়গায় ভারতীয় দলে এলেন শার্দুল ঠাকুর।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ক্যানবেরায় প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ব্যাটিংয়ের সময় জাদেজার হেলমেটে বল লাগার মাথায় চোট পান। সেই অবস্থায় তিনি খেলা চালিয়ে গেলেও ইনিংস ব্রেকের পর মাঠে নামতে পারেননি। কনকাশন সাব হিসেবে মাঠে নামা চাহাল ৩ উইকেট নিয়ে ম্যাচ জিতিয়ে দেয়। এবং ম্যাচের সেরা হন।

 

এদিন বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, জাদেজার চোট পরীক্ষা হয়েছে। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। শনিবার সকালে প্রয়োজনে ফের একবার স্ক্যান করা হবে। এছাড়া মাথায় চোট লাগার আগে জাদেজার হ্যামস্ট্রিংয়েও চোট লাগে।

আরও পড়ুন – কনকাশন সাব হয়ে মাঠে নেমে কামাল দেখালেন চাহল, হলেন ম্যাচের সেরা

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

২০২২ সালে পাকিস্তানে হবে এশিয়া কাপ, দাবি পিসিবি কর্তার

Fri Dec 4 , 2020
২০২০ সালের এশিয়া কাপ পাকিস্তানে হওয়ার কথা ছিল। কিন্তু বিসিসিআই পরিষ্কার জানিয়ে দেয় পাকিস্তানে গিয়ে তারা খেলবে না। Source link

Breaking News

Recent Posts