Former Congress MP Vijayashanti to Join BJP tomorrow

নিজস্ব প্রতিবেদন: খুশবু সুন্দরের দল ছাড়ার পর ফের দক্ষিণভারতে কংগ্রেস শিবিরে ফের ধাক্কা। দল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন প্রাক্তন কংগ্রেস সাংসদ ও তেলুগু অভিনেত্রী বিজয়াশান্তি। রবিবার তিনি দেখা করেন অমিত শাহর সঙ্গে। সম্ভবত সোমবারই বিজেপিতে যোগ দিতে পারেন তিনি।

সম্প্রতি কংগ্রেস ছেড়েছেন খুশবু। কয়েকদিন আগে মহরাষ্ট্রে কংগ্রেস ছেড়ে শিবসেনায় যোগ দিয়েছেন মুম্বইয়ের কংগ্রেস নেত্রী ঊর্মিলা মাতণ্ডকর। এবার বিজয়াশান্তি।

আরও পড়ুন-নিজের ডিম্বাণু দিয়ে পিতৃত্বের স্বাদ দিলেন বাবা ও প্রাক্তন বয়ফ্রেন্ডকে!

এনিয়ে দক্ষিণের বিজেপি নেতা জি বিবেক ভেঙ্কটাস্বামী সংবাদমাধ্যমে বলেন, ‘বিজয়াশান্তিজি সোমবার বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন। আজ তিনি অমিত শাহর সঙ্গে দেখা করেছেন। এছাড়াও কেসিআর যাঁদের একঘরে ফেলে দিয়েছিলেন সেইসব নেতারাও বিজেপিতে যোগ দেবেন।’

গ্রেটার হায়দরাবাদ পুরসভা নির্বাচনের পরপরই দল থেকে ইস্তফা দেন বিজয়াশান্তি। গত কয়েক মাস ধরেই কংগ্রেস থেকে দূরত্ব বজায় রেখে চলছিলেন।

আরও পড়ুন-মেদিনীপুর ছয়লাপ মুখ্যমন্ত্রীর পোস্টারে, সভায় অধিকারী পরিবারের না থাকার সম্ভাবনা

উল্লেখ্য, নিজের রাজনৈতিক জীবন শুরু করেছিলেন বিজেপি দিয়ে। পরে তিনি যোগ দেন টিআরএস-এ। তার পর চলে যান কংগ্রেসে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

কৃষক আন্দোলনের আঁচ ব্রিটেনেও! ভারতীয় দূতাবাসের সামনে প্রবল বিক্ষোভ, উড়ল খালিস্তানি পতাকা

Sun Dec 6 , 2020
ভারতীয় হাইকমিশনের প্রেস অ্যান্ড ইনফরমেশন বিভাগের প্রধান ভি নেগি সংবাদমাধ্যমে বলেন, বিক্ষোভ শুরুর পরই স্পষ্ট হয়ে যায় যে ওই জামায়েতের পেছনে রয়েছে ভারত বিরোধী বিচ্ছিনতাবাদী শক্তি Source link

Breaking News

Recent Posts