IndiGo to refund passengers for flight cancellations due to lockdown

নিজস্ব প্রতিবেদন: আগামী ৩১ জানুয়ারির মধ্যেই ক্যানসেল টিকিটের টাকা ফেরত পাবেন যাত্রীরা। সোমবার এমনটাই জানিয়ে দিল বেসরকারি বিমান পরিবহণ সংস্থা IndiGo।

করোনা লকটাউনের জন্য বহু উড়ান বাতিল হয়েছিল IndiGo-র। সেইসব বিমানের জন্য যাঁরা অগ্রিম টিকিট কেটেছিলেন তাদের টাকা ফেরত দেওয়ার জন্যে ক্রেডিট সেল তৈরি করেছিল ইন্ডিগো। সেই টাকা এবার ফেরত দেওয়া হচ্ছে।

আরও পড়ুন-‘মমতাকে ব্ল্যাকমেল করা যাবে না’, নাম না করে শুভেন্দুকে বিঁধলেন ফিরহাদ

IndiGo-র তরফে এক বিবৃতিতে সোমবার জানান হয়েছে, টিকিটের দাম বাবদ প্রায় ১০০০ কোটি টাকা ফেরত দেওয়া হবে। সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, করোনা সংক্রমণ ও লকডাউনের জন্যে উড়ান বন্ধ করে দিতে হয় IndiGo-কে। ফলে আমাদের আয়ের উত্স একেবারেই নষ্ট হয়ে য়ায়। ফলে সঙ্গে সঙ্গে আমরা বাতিল উড়ানের চিকিটের দাম ফেরত দিতে পারিনি। এরজন্যই আমাদের ক্রেডিটে সেল তৈরি করতে হয়েছিল।

আরও পড়ুন-লক্ষ্মীর ধানই বিদায়ঘণ্টা বাজাবে, কৃষকদের সমর্থনে কাল থেকে ব্লকে ব্লকে ধরনা : Mamata Banerjee

IndiGo-র বিবৃতিতে আরও জানান হয়েছে,  বর্তমানে আমরা ওইসব টিকিটের দামের পুরোটাই ফেরত দেব। আগামী বছর ৩১ জানুয়ারির মধ্যে ওই টাকা ফেরত দেওয়া হবে।

উল্লেখ্য, এবছর ২৩ মার্চ থেকে সব আন্তর্জাতিক উড়ান বন্ধ করে দেওয়া হয়। তবে বন্দে ভারত মিশনে বিদেশ থেকে ভারতীয়দের দেশে ফেরানোর জন্য কিছু বিমান চালানোর অনুমতি দেয় কেন্দ্র।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

সিডনিতে স্মিথদের হোয়াইটওয়াশ করে টি-২০ র‌্যাঙ্কিংয়ে অজিদের টপকাতে মরিয়া কোহলিরা

Mon Dec 7 , 2020
নিজস্ব প্রতিবেদন:  অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজ পকেটে পুরে নিয়েছে ক্যাপ্টেন কোহলি। ডনের দেশে একদিনের সিরিজে হারের মধুর প্রতিশোধ টি-টোয়েন্টি সিরিজ জিতে তুলে নিয়েছে কোহলি এন্ড কোম্পানি। মঙ্গলবার নিয়মরক্ষার শেষ ম্যাচ সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। কাল ম্যাচ জিতলে এক ঢিলে দুই পাখি মারবে কোহলির টিম ইন্ডিয়া। মঙ্গলবার অস্ট্রেলিয়াকে […]

Breaking News

Recent Posts