খুশি রোহিতও, টি-২০ সিরিজ জয়ের পর টিম ইন্ডিয়াকে অভিনন্দন হিটম্যানের

নিজস্ব প্রতিবেদন:   সাদা বলের ক্রিকেটে বিরাট কোহলিকে নেতৃত্ব থেকে সরিয়ে রোহিত শর্মার হাতে নেতৃত্বভার দেওয়া হোক। এমন দাবি উঠেছে বেশ কয়েকদিন ধরেই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ হারার পর এই দাবি আরও জোরালো হয়ে ওঠে। ডনের দেশে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজ জিতে যাবতীয় সমালোচনার জবাব দিয়েছেন ক্যাপ্টেন কোহলি।

অস্ট্রেলিয়ার মাটিতে রোহিত শর্মা,জসপ্রীত বুমরাহ মতো দুই প্রতিষ্ঠিত ক্রিকেটারকে ছাড়া টি-টোয়েন্টি সিরিজ জয় সবচেয়ে বেশি খুশি করেছে বিরাট কোহলিকে। ভারতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানিয়েছেন রোহিত শর্মা।

 

সিডনিতে সিরিজ জয়ের পর রোহিত শর্মার টুইট করে লেখেন, “টিম ইন্ডিয়ার দুরন্ত সিরিজ জয়। ভারতীয় দল দারুন খেলল। দুরন্ত জয়! সকলকে শুভেচ্ছা।”

চোটের জন্য রোহিত শর্মাকে ছাড়াই  অস্ট্রেলিয়ায় ওয়ান ডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারতীয় দল। বর্তমানে বেঙ্গালুরু এনসিএ-তে রিহ্যাবে রয়েছেন হিটম্যান। টেস্ট সিরিজের আগে ফিট হওয়াই লক্ষ্য রোহিত শর্মার। ১১ ডিসেম্বর বেঙ্গালুরুতে রোহিতের চোট পর্যালোচনা করা হবে। তারপরই জানা যাবে, অস্ট্রেলিয়ায় উড়ে যাবেন কিনা হিটম্যান!

আরও পড়ুন –  AUS vs IND: রোহিত-বুমরাহদের ছাড়া সিরিজ জিতে তৃপ্ত কোহলি

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

আজ ভারত বন্‌ধ, জায়গায় জায়গায় চলছে রেল ও সড়ক অবরোধ

Tue Dec 8 , 2020
নিজস্ব প্রতিবেদন: কৃষি আইন বাতিলের দাবিতে সুর চড়িয়েছেন কৃষকরা। তাদেরই ডাকে আজ মঙ্গলবার ভারত বন্‌ধ। গতকাল দেশজুড়ে জারি হয়েছে অ্য়াডভাইসরি। কৃষকদের ডাকা ভারত বন্‌ধকে সমর্থন জানিয়েছে ১৮টি রাজনৈতিক দল।ভারত বন্‌ধকে সমর্থন জানিয়েছে কংগ্রেস, এনসিপি, ডিএমকে, আপ, আরজেডি, সপা, বসপা, উপত্য়কার গুপকর দল, বামেরা। কৃষকদের আন্দোলনকে সমর্থন জানিয়েছেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা […]

Breaking News

Recent Posts