We are treated very well by Indian Army, says PoK girl before returning home

নিজস্ব প্রতিবেদন: ‘আমাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করেছে ভারতীয় সেনা। এখানকার মানুষ খুব ভালো।’ সোমবার ঘরে ফিরে যাওয়ার আগে জানাল পাক অধিকৃত কাশ্মীরের কিশোরী লাবিয়া জুবায়ের।

রবিবার রাস্তা হারিয়ে এলওসি পেরিয়ে ভারতে ঢুকে পড়েছিল লাবিয়া জুবায়ের ও তার বোন সানা জুবায়ের। সোমবার তাদের পাক সীমান্তরক্ষী বাহিনীর হাতে তুলে দিল ভারতীয় সেনা।

আরও পড়ুন-বিজেপির পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা চন্দ্রকোণায়

পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দা ওই দুই কিশোরী রবিবার সকালে পুঞ্চে ভারতীয় সীমানায় ঢুকে পড়ে। ভারতীয় সীমানায় তাদের ঘোরাফেরা করতে দেখে তাদের আটক করে সীমান্তরক্ষী বাহিনী।

দুই কিশোরীকে জেরা করে জানা যায় তারা পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দা। তারা থাকে PoK-র খাউটা তহসিলে। একজনের নাম লাবিয়া জুবায়ের এবং অন্যজন তার বোন সানা জুবায়ের।

সোমবার সীমান্ত পার করে ঘরে ফেরার আগে লাবিয়া জুবায়ের জানায়, ‘রাস্তা হারিয়ে ভারতে ঢুকে পড়েছিলাম। ভারতীয় সেনার হাতে ধরা পড়ার পর মনে হয়েছিল, ওরা আমাদের প্রবল মারধর করবে। কিন্তু আমাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করেছে সেনা। মনে হয়েছিল ওরা আমাদের ঘরে ফিরতে দেবে না। কিন্তু শেষপর্যন্ত ঘরে ফিরতে পারছি। এখানকার মানুষ খুব ভালো।’

আরও পড়ুনকেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভে তৃণমূল

প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানান হয়, ‘পাক অধিকৃত কাশ্মীরের আব্বাসপুরের খাউটা তহসিলের ওই দুই কিশোরী রবিবার পুঞ্চে ভারতীয় সীমানায় ঢুকে পড়ে। তাদের চাকান দে বাগ ক্রসিংয়ে পাকিস্তানের হাতে তুলে দেওয়া হয়েছে। ‘

সোমবার পাক সেনা ও প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে পাকিস্তানের হাতে তুলে দেওয়া হয় তাদের। শুধু তাই নয় তাদের হাতে উপহার ও মিষ্টি তুলে দেয় ভারতীয় সেনা। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ধর্মীয় স্বাধীনতা খর্বকারীদের ছেড়ে কথা বলা হবে না, সাফ জানাল মার্কিন যুক্তরাষ্ট্র

Tue Dec 8 , 2020
নিজস্ব প্রতিবেদন: দেশের নাগরিকদের ধর্মীয় স্বাধীনতা যে কোনও মূল্যে রক্ষা করা হবে। পাশাপাশি, দুনিয়ার যে কোনও প্রান্তে ধর্মীয় স্বাধীনতা হরণকারীদের ছেড়ে কথা বলা হবে না। জানাল মার্কিন বিদেশ মন্ত্রক। আরও পড়ুন-বিজেপির পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা চন্দ্রকোণায় মার্কিন বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানান হয়েছে, বার্মা, চিন, ইরান, নাইজেরিয়া, পাকিস্তান সৌদি […]

Breaking News

Recent Posts