অম্বানি পরিবারে নতুন সদস্যের আগমন, দাদু হলেন মুকেশ অম্বানি

নিজস্ব প্রতিবেদন: সদ্যোজাত নাতির সঙ্গে ছবি তুললেন মুকেশ অম্বানি। আর মুহূর্তের মধ্যে তা হল ভাইরাল। পরিবারে নতুন সদস্যকে স্বাগত জানালেন মুকেশের ছেলে আকাশ অম্বানি ও তাঁর স্ত্রী শ্লোক মেহতা। বৃহস্পতিবার মুম্বইয়ে পুত্রসন্তানের জন্ম দেন অম্বানির পুত্রবধূ।

অম্বানি পরিবারের মুখপাত্র বিবৃতি দিয়ে জানিয়েছে, নতুন সদস্য আসার পর উচ্ছ্বসিত মুকেশ ও নীতা। ছোট্ট শিশুকে নিয়ে ছবি তুলেছেন দাদু। হাসিমুখে মুকেশের ছবিটি ভাইরাল অন্তর্জালে। রিলায়েন্সের ডিরেক্টর কর্পোরেট অ্যাফেয়ার্স পরিমল নাথওয়ানি এই ছবিটি টুইট করেছেন।                  

অম্বানি পরিবার বিবৃতি জারি করে জানিয়েছে, প্রথমবার দাদু-দিদিমা হয়ে অত্যন্ত খুশি মুকেশ ও নীতা অম্বানি। আজ শিশুপুত্রের মা-বাবা হয়েছেন শ্লোক ও আকাশ অম্বানি। মা ও সন্তান সুস্থ আছে। নতুন সদস্যের আগমনে মেহতা ও অম্বানি পরিবারের এখন খুশির হাওয়া।’

২০১৯ সালে ৯ মার্চ বিবাহবন্ধনে আবদ্ধ হন আকাশ ও শ্লোক। বিয়েতে আমন্ত্রিত ছিলেন বলিউডের তাবড় সেলেব থেকে দেশের রাজনীতিবিদরা। 

আরও পড়ুন- ‘নমক ইশক কা’, নর্তকী ‘ইরাবতী’র লুকে ঝড় তুললেন মোনালিসা



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

NASA to send Indian-American Raja Chari among 18 astronauts for Moon missonn

Thu Dec 10 , 2020
নিজস্ব প্রতিবেদন: কল্পনা চাওলা, সুনীতা উইলিয়ামসের পর এবার রাজা চারি। মার্কিন যুক্তরাষ্ট্রের চন্দ্রাভিযানে সামিল ভারতীয় বংশোদ্ভূত এই অ্যাস্ট্রনমিক্যাল ইঞ্জিনিয়ার। আরও পড়ুন-রিপোর্টকার্ড- খেলতে চাও? বলো কবে খেলবে: মমতা; ১০-০ গোলে হারাব: অভিষেক মার্কিন যুক্তরাষ্ট্রের Artemis মুন ল্যান্ডিং প্রোগ্রামে পাঠানোর জন্য এবার ১৮ মাহাকাশচারীকে বেছে নিয়েছে NASA। তাদের মধ্যে রয়েছে রাজাও। রয়েছেন […]

Breaking News

Recent Posts