মেলবোর্নে ভারত-অস্ট্রেলিয়া বক্সিং ডে টেস্টে ৩০,০০০ দর্শক মাঠে বসে খেলা দেখতে পারবেন

নিজস্ব প্রতিবেদন: ২৬শে ডিসেম্বর থেকে মেলবোর্নে শুরু হতে চলা ভারত-অস্ট্রেলিয়ার বক্সিং ডে টেস্টে ত্রিশ হাজার দর্শক মাঠে বসে খেলা দেখতে পারবেন। এই টেস্ট নিয়ে ইতিমধ্যেই সমর্থকদের আগ্রহ তুঙ্গে। এবার সমর্থকদের কথা ভেবেই ২৫ হাজার থেকে ৩০ হাজার করা হল দর্শকাসনের সংখ্যা। ভিক্টোরিয়ার ক্রীড়ামন্ত্রী মার্টিন পাকুলা জানান, গত ৪১ দিনে দক্ষিণের এই রাজ্যে একটিও নতুন করে করোনার কেস ধরা পড়েনি তাই সামান্য বেশী সংখ্যক দর্শকের জন্য প্রবেশাধিকার দেওয়া হল।

আরও পড়ুন –ফিট থাকলে রোহিতের অস্ট্রেলিয়া যাওয়া উচিত্ : সচিন

গত মার্চে মহিলা টি-২০ বিশ্বকাপের ফাইনালে শেষবারের জন্য মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে দর্শক সমাগম হয়েছিল। ৮৬০০০ দর্শকের সামনে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া।

প্রসঙ্গত, ১৭ই ডিসেম্বর থেকে অ্যাডিলেড ওভালে শুরু হচ্ছে টেস্ট সিরিজ। এই টেস্টে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার পিঙ্ক বলে দিন রাতের টেস্ট খেলতে চলেছে ভারত। এর আগে মাত্র একটিই দিন-রাতের টেস্ট খেলেছে ভারত। বাংলাদেশের বিরুদ্ধে কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে  ২০১৯ সালের ২২শে নভেম্বর প্রথম পিঙ্ক বল টেস্ট খেলে টিম ইন্ডিয়া।

 

আরও পড়ুন – দেশেই হবে ভারত-ইংল্যান্ড সিরিজ, প্রকাশিত হল সূচি

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

দেশেই হবে ভারত-ইংল্যান্ড সিরিজ, প্রকাশিত হল সূচি

Thu Dec 10 , 2020
নিজস্ব প্রতিবেদন:  বৃহস্পতিবার প্রকাশিত হল আসন্ন ভারত-ইংল্যান্ড সিরিজের সূচী। ৫ই ফেব্রুয়ারি থেকে চেন্নাইয়ে হবে প্রথম টেস্ট। ১৩ই ফেব্রুয়ারি থেকে চেন্নাইতেই হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। ২৪শে ফেব্রুয়ারি থেকে আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে পিঙ্ক বলে হবে তৃতীয় টেস্ট। আরও পড়ুন –ওয়ান ডে ক্রিকেটে ICC র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থেকেই বছর শেষ করলেন কিং কোহলি, দুয়ে […]

Breaking News

Recent Posts